তপশিল ও ভোটের তারিখ এখনো নির্ধারিত হয়নি, গুজবে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ ইসির

০৫ ডিসেম্বর ২০২৫, ১০:৫৩ PM
নির্বাচন কমিশন

নির্বাচন কমিশন © ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ও ভোটের তারিখ এখনো নির্ধারিত হয়নি। তবে বিভিন্ন মিডিয়া ও ব্যক্তি প্রচার করছে, দিনক্ষণ। এসব বিষয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার অনুরোধ জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। শুক্রবার (০৫ ডিসেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমকে তিনি এ কথা বলেন।

আখতার আহমেদ বলেন, তপশিল ঘোষণার বিষয়ে এখন পর্যন্ত নির্বাচন কমিশন কোনো সিদ্ধান্ত নেয়নি। কেউ যদি কোনো তারিখ প্রচার করেন, তা তাদের ব্যক্তিগত ধারণা বা হিসাব-নিকাশের ভিত্তিতে, এবং সম্পূর্ণ তাদের নিজস্ব দায়িত্বে।

তিনি বলেন, দেশের সাম্প্রতিক পরিস্থিতিতে দায়িত্বশীল সংবাদ পরিবেশন অত্যন্ত জরুরি এবং এ ক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ বলেও জানান তিনি।

প্রসঙ্গত, বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে- নির্বাচনের তপশিল ১১ ডিসেম্বর ঘোষিত হতে পারে। আবার কিছু সংবাদমাধ্যম ফেব্রুয়ারিতে ভোটগ্রহণের সম্ভাব্য তারিখও উল্লেখ করছে।

এদিকে, আগামী জাতীয় সংসদ নির্বাচনের তপশিল নিয়ে আলোচনা করতে নির্বাচন কমিশন (ইসি) আগামী রোববার আনুষ্ঠানিক বৈঠকে বসবে। তপশিল ঘোষণার বিষয়টি নিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে আলোচনার জন্য ইসি চিঠি পাঠিয়েছে। গত বৃহস্পতিবার পাঠানো এই চিঠিতে ১০ বা ১১ ডিসেম্বর সাক্ষাতের সময় চাওয়া হয়।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ইসির চিঠির জবাবে আগামী ১০ ডিসেম্বর দুপুর ১২টায় সাক্ষাতের সময় নির্ধারণ করেছেন বলে জানা গেছে।

অতিরিক্ত দামে সার বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
খালেদা জিয়া ছিলেন গণতান্ত্রিক রাজনীতির ঐক্যের প্রতীক : গোলা…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনতে চায় সরকার: স্বাস্থ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
আগামীকাল জাকসু জব ফেয়ার, থাকছে ৭০০-এর বেশি চাকরির সুযোগ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ইবতেদায়ী শিক্ষকদের গ্রেড সংশোধনী বিষয় নিয়ে যা বলছে মন্ত্রণা…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রী শব্দের আগে মাননীয় না লেখার নির্দেশনা, বাস্তবা…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9