নতুন করে আরও দুই দলকে নিবন্ধন দিচ্ছে নির্বাচন কমিশন

০৪ ডিসেম্বর ২০২৫, ০১:০০ PM
জাতীয় নির্বাচন কমিশন

জাতীয় নির্বাচন কমিশন © টিডিসি সম্পাদিত

নির্বাচন কমিশন (ইসি) দীর্ঘ প্রক্রিয়া ও তদন্তের পর নতুন রাজনৈতিক দল হিসেবে আরও দুটি সংগঠনকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। নিবন্ধনের দাবিতে ইসির সামনে টানা ১২৫ ঘণ্টা অনশন করা তারেক রহমানের নেতৃত্বাধীন আমজনতার দল এবং জনতার দল—এই দুই দলই এবার নিবন্ধন পাচ্ছে।

ইসির দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে যে কয়েক দফা তদন্ত শেষে দল দুটি নিবন্ধনের জন্য প্রয়োজনীয় শর্ত পূরণ করেছে। এর আগে নতুন দুটি দল ন্যাশনাল সিটিজেন্স পার্টি (এনসিপি) এবং জাতীয় সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)—ইসির নিবন্ধন পেয়েছে।

আরও পড়ুন: ঢাকার কাছে একই স্থানে বারবার ভূমিকম্প, কারণ জানাল আবহাওয়া অফিস

ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, ‘পুনরায় কয়েকটি দলের কার্যক্রম পরীক্ষা-নিরীক্ষা করা হয়। পুনঃতদন্তে দেখা গেছে, আমজনতার দল ও জনতার দলের জেলা ও উপজেলা পর্যায়ে কার্যকর কার্যালয়ের অস্তিত্ব পাওয়া গেছে। নিবন্ধন পাওয়ার সব শর্ত পূরণ করায় দল দুটিকে নিবন্ধন দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

তিনি জানান, ‘দল দুটির বিষয়ে কারও আপত্তি আছে কি না তা যাচাই করতে আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত সময় রেখে গণমাধ্যমে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। বিষয়টি কমিশনের অনুমোদনের জন্য নথি আকারে উপস্থাপন করা হয়েছে। কমিশন সম্মতি দিলে শুক্রবার পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।’

ইবিতে আবাসন সংকট, ৮ বছরেও শেষ হয়নি হল নির্মাণ
  • ১১ নভেম্বর ২০২৬
ঢাবির ভর্তি আবেদন শুরু, জেনে নিন সব ইউনিটের যোগ্যতাসহ খুঁটি…
  • ১১ নভেম্বর ২০২৬
এক ক্লিকেই বিশ্বমানের শিক্ষার সুযোগ, কর্নেল বিশ্ববিদ্যালয়ে …
  • ১১ নভেম্বর ২০২৬
পাবনায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংকে আগুন
  • ১১ নভেম্বর ২০২৬
বাগেরহাট পাসপোর্ট অফিসে অতিরিক্ত অর্থ আদায় ও হয়রানির অভিযোগ…
  • ১১ নভেম্বর ২০২৬
টিউশন ফি ছাড়, মাসিক ভাতাসহ স্কলারশিপ—চীনের সেরা ১০ বিশ্ববিদ…
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950