ইসির গুরুত্বপূর্ণ সভা কাল, আলোচনায় ১০ বিষয়

০৬ ডিসেম্বর ২০২৫, ১০:২৮ PM
নির্বাচন কমিশন

নির্বাচন কমিশন © ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিলসহ ১০টি বিষয়ে সিদ্ধান্ত নিতে সভা ডেকে নির্বাচন কমিশন (ইসি)। আগামীকাল রবিবার (০৭ ডিসেম্বর) সকাল ১০টায় কমিশন কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হবে।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে বৈঠকে চার নির্বাচন কমিশনার ও ইসি’র সিনিয়র সচিব আখতার আহমেদ উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

বৈঠকের আলোচ্যসূচিতে ১০টি বিষয় রাখা হয়েছে। এগুলো হচ্ছে- তপশিল, তপশিলের আগে ও পরের কার্যক্রম, গণভোট আয়োজনসহ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতির সর্বশেষ অবস্থা, মাঠপর্যায়ে সর্বোচ্চ যোগাযোগ, মতবিনিময়, সমন্বয় সংক্রান্ত, বিবিধ ইত্যাদি।

ইসি সূত্র জানায়, রবিবার কমিশন বৈঠকে তপশিল ঘোষণার পাশাপাশি সংসদ নির্বাচন ও গণভোটে জন্য ভোটগ্রহণের সময় ও ভোটকক্ষ কিংবা ভোটকক্ষের ‘গোপন কক্ষ’ সংখ্যা বাড়ানো; বাজেট; মনোনয়নপত্র জমা, বাছাই ও প্রত্যাহারের শেষ সময় এবং ভোটের তারিখ নিয়ে পর্যালোচনা করা হবে। ভোটের কাজের সার্বিক বিষয়ে অগ্রগতির পাশাপাশি পোস্টাল ভোটিং-এর ব্যালট পেপার আনা-নেওয়ার সময়ও চূড়ান্ত হবে এ সভায়।

ইসি কর্মকর্তারা জানান, ফেব্রুয়ারির প্রথমার্ধে দুই ভোটের সকল প্রস্তুতি শেষ হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী ও আন্তঃমন্ত্রণালয়ের সঙ্গে চূড়ান্ত বৈঠক শেষ হয়েছে। প্রথা অনুযায়ী ভোটের সার্বিক দিকে তুলে ধরতে ১০ ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে যাবেন সিইসি ও চার নির্বাচন কমিশনার। এরপর তপশিল ঘোষণা করা হবে।

জোড়া গরু জবাই করে জাবি ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষকে সংবর্…
  • ১১ অক্টোবর ২০২৬
বেরিয়ে আসলো তাজমিনের কক্সবাজার যাওয়ার কারণ , যাওয়ার পর তার …
  • ১০ অক্টোবর ২০২৬
ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটের আইএপি সদস্য বহিষ্কার
  • ১০ অক্টোবর ২০২৬
দানবীর ড. সৈয়দ রাগীব আলীকে সংবর্ধনা দিল লিডিং ইউনিভার্সিটি
  • ১০ অক্টোবর ২০২৬
জনস্বাস্থ্যকে অগ্রাধিকার দিয়ে ড্যাফোডিলে শুরু হলো ‘সাসটেইনে…
  • ১০ অক্টোবর ২০২৬
বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস: মানসিক সুস্থতা হোক বিএনপি সরকা…
  • ১০ অক্টোবর ২০২৬