দিল্লিতে অজিত দোভালের সঙ্গে খলিলুর রহমানের সাক্ষাৎ, বাংলাদেশ সফরের আমন্ত্রণ

১৯ নভেম্বর ২০২৫, ০৯:৩৫ PM , আপডেট: ১৯ নভেম্বর ২০২৫, ০৯:৩৫ PM
অজিত দোভালের ও খলিলুর রহমান

অজিত দোভালের ও খলিলুর রহমান © সংগৃহীত

বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানের সঙ্গে নয়াদিল্লিতে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানে সুবিধাজনক সময়ে অজিত দোভালকে বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রণ জানান খলিলুর রহমান। বুধবার (১৯ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ হাইকমিশন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খালিলুর রহমানের নেতৃত্বে কলম্বো সিকিউরিটি কনক্লেভের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ের সপ্তম বৈঠকে অংশ নিতে দিল্লি সফররত বাংলাদেশ প্রতিনিধি দল আজ ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও তার দলের সঙ্গে সাক্ষাৎ করেছে।’

এতে আরো বলা হয়, ‘সেখানে সিএসসির কার্যক্রম ও দ্বিপাক্ষিক গুরুত্বপূর্ণ নানা বিষয় নিয়ে আলোচনা হয়। সুবিধাজনক সময়ে অজিত দোভালকে বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রণ জানান খলিলুর রহমান।’

এর আগে, মঙ্গলবার সন্ধ্যায় দিল্লিতে পৌঁছেন খলিলুর রহমান। ভারতের জাতীয় নিরাপত্তা পরিষদ সচিবালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান।

 উল্লেখ্য, বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে দিল্লির হায়দরাবাদ হাউসে সিএসসির জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সপ্তম সম্মেলন অনুষ্ঠিত হবে। মধ্যাহ্নভোজের পর তা শেষ হবে। এদিনে বিকেলেই খলিলুর রহমানের ঢাকায় ফেরার কথা রয়েছে।

বিএনপি নেতা ও তার স্ত্রীকে ছুরিকাঘাতের অভিযোগ
  • ০৪ অক্টোবর ২০২৬
মাঝ আকাশে যোগাযোগ বিচ্ছিন্ন, নিখোঁজ বিমান
  • ০৪ অক্টোবর ২০২৬
ওজন কমাতে গিয়ে যে ভুলে ক্ষতি হতে পারে শরীরের
  • ০৪ অক্টোবর ২০২৬
‘চোরাই গরু’ দিয়ে বৌভাতের আয়োজন, অতঃপর...
  • ০৪ অক্টোবর ২০২৬
আর্থিক সংকটে ফরম পূরণ অনিশ্চিত, অসহায় শিক্ষার্থীর পাশে ছাত্…
  • ০৪ অক্টোবর ২০২৬
যবিপ্রবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ৬ দাবিতে আল্টিমেটাম, তদ…
  • ০৪ অক্টোবর ২০২৬