ওয়াশিংটনে মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ

১৯ জুন ২০২৫, ১২:০৭ PM , আপডেট: ১৯ জুন ২০২৫, ০৯:০৬ PM
স্টেট ডিপার্টমেন্টে মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার ল্যান্ডাউয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান।

স্টেট ডিপার্টমেন্টে মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার ল্যান্ডাউয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান। © সংগৃহীত

বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান গতকাল বুধবার ওয়াশিংটন ডিসিতে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট তথা পররাষ্ট্র দপ্তরে মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার ল্যান্ডাউয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

বৈঠকে খলিলুর রহমান ও ক্রিস্টোফার ল্যান্ডাউ রোহিঙ্গা ইস্যু, বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান শুল্ক আলোচনা, দক্ষিণ এশিয়ার সাম্প্রতিক ঘটনাবলি এবং বাংলাদেশের গণতান্ত্রিক পরিবর্তন নিয়ে আলোচনা করেন।

উপ-পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের সংকটময় মুহূর্তে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বের প্রশংসা করেন এবং বাংলাদেশের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন।

খলিলুর রহমান আলাদাভাবে মার্কিন সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডান লিঞ্চের সঙ্গে সাক্ষাৎ করেন এবং দুই দেশের মধ্যে পারস্পরিক শুল্ক সংক্রান্ত চুক্তি নিয়ে ফলপ্রসূ আলোচনা করেন।

চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন হেগেম্যান-নাগেল-ডেইসেরথ, নেপথ্য…
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের মর্যাদা ও সঠিক মূল্যায়ন নিয়ে কাজ করছে সরকার : ববি…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা পেলেন ১০২ গুণী শিক্ষক
  • ০৫ অক্টোবর ২০২৬
সনদ আছে, দক্ষতা নেই: বাংলাদেশের উচ্চশিক্ষার সংকট
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ নিয়ে বড় সুখবর আসছে
  • ০৫ অক্টোবর ২০২৬
৭ পদে চাকরি দেবে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড …
  • ০৫ অক্টোবর ২০২৬