কন্টেন্ট ক্রিয়েটর ও ফ্রিল্যান্সারদের ওপর ৭.৫ ভ্যাট আরোপের সম্ভাবনা নেই: প্রধানমন্ত্রী  

০৩ জুন ২০২৬, ০৬:৩১ PM
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন চিত্ত মিডিয়ার কর্ণধার জুয়েল রানা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন চিত্ত মিডিয়ার কর্ণধার জুয়েল রানা © সংগৃহীত

দেশের কন্টেন্ট ক্রিয়েটর ও ফ্রিল্যান্সারদের আয়ের ওপর ৭.৫ ভ্যাট আরোপে সরকারের কোনো চিন্তা ভাবনা নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গত সোমবার (১ জুন) প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর এমনটাই জানিয়েছেন দেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েশন চ্যানেল ‘চিত্ত মিডিয়া’ কর্ণধার জুয়েল রানা।

জুয়েল রানা বলেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎে আমি দুইটা জিনিস চেয়েছি। তিনি বলেছেন রাষ্ট্রের জন্য আপনার কোনো পরামর্শ আছে কিনা। আমি বললাম যে স্যার আমরা শুনছি যে কন্টেন্ট ক্রিয়েটর ও ফ্রিল্যান্সারদের আয়ের ওপর ৭.৫% ভ্যাট আরোপ করা হবে, এটা আসলে কতটুকু সত্য? তিনি সঙ্গে সঙ্গে ওনার দায়িত্বরত অফিসারদের ডেকে বললেন,্আপনি একটু বসেন আমি এখনই সমাধান করছি। এরকম কিছু হতে দেওয়া যাবে না।’

তিনি আরও বলেন, ‘ প্রধানমন্ত্রী বললেন আমরা চাই দেশের তরুণরা ডিজিটাল মার্কেটিংয়ে যাক, ফ্রিল্যান্সিংয়ে ইনভলভ (যুক্ত) থাকুক। দেশের বাইরের অর্থ দেশে নিয়ে আসুক। দ্যাটস এনাফ। ফ্রিল্যান্সাররা দেশের জন্য অনেক বড় ভূমিকা রাখেন। তাদের আয়ের ওপর ভ্যাটের কোনো নিয়ম যুক্ত হয়নি। এরকম কিছু হতে দেওয়া যাবে না।’  

উল্লেখ্য কৃষি ও প্রকৃতিকে উপজীব্য করে নিয়মিত ভিডিও বানান জুয়েল রানা। ভিডিওর সঙ্গে যুক্ত করেন মানুষ ও সাহিত্য। গত বছরের ৪ ফেব্রুয়ারি চালুর পর ফেসবুকে তার পেজ ‘চিত্ত মিডিয়া’র ফলোয়ার এখন ৪৩ লাখের বেশি।   

রোনালদোর বিস্ফোরক বিবৃতি নাকি মেসির অবসর, গুগল সার্চে কে এগ…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাঁদপুরে ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা, কার্যকর আজ রাত থেকে
  • ০৭ অক্টোবর ২০২৬
ডোনাল্ড ট্রাম্পের উচ্চতা কত ফুট, ওজন ও বয়স কত?
  • ০৭ অক্টোবর ২০২৬
ডিআরইউ বর্ষসেরা রিপোর্টিং পুরস্কার দিচ্ছে নগদ
  • ০৭ অক্টোবর ২০২৬
বিদায়ী ম্যাচে সেলফি বিতর্কে মেসি
  • ০৭ অক্টোবর ২০২৬
ক্যান্সার চিকিৎসায় ১৭টি রেডিওথেরাপি মেশিন কিনছে সরকার
  • ০৭ অক্টোবর ২০২৬