দেশের শিক্ষাব্যবস্থাকে বিকেন্দ্রীকরণ ও বহুমাত্রিক করা হচ্ছে: মাহদী আমিন

০৪ জুন ২০২৬, ১১:৩৭ AM
প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন © টিডিসি ফটো

দেশের শিক্ষা ব্যবস্থাকে বিকেন্দ্রীকরণ ও বহুমাত্রিক করা হচ্ছে, যাতে উন্নয়ন শুধু রাজধানীকেন্দ্রিক না হয়ে সারা দেশে ছড়িয়ে পড়ে এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। তিনি বলেন, শিক্ষার্থীদের হাত ধরেই একটি সমৃদ্ধ, দক্ষ ও মানবিক বাংলাদেশ গড়ে উঠবে।

আজ বৃহস্পতিবার (৪ জুন) মিরপুর ন্যাশনাল বাংলা স্কুল এন্ড কলেজে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) ২০২৬ এর জাতীয় পর্যায়ের খেলার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

মাহদী আমিন বলেন, আমাদের আগামী বাংলাদেশের মূল শক্তি হবে শিশু, কিশোর ও তরুণরা। তাদের হাত ধরেই ভবিষ্যৎ বাংলাদেশ নির্মিত হবে। সরকার এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চায় যেখানে শিক্ষার্থীরা শুধু পড়াশোনায় নয়, খেলাধুলা ও সংস্কৃতিতেও সমানভাবে দক্ষ হয়ে উঠবে। যে শিক্ষার্থী যে বিষয়ে ভালো করতে চায়, রাষ্ট্র তাকে সর্বোচ্চ সহযোগিতা করবে। 

তিনি বলেন, খেলাধুলা ভবিষ্যতে একটি গুরুত্বপূর্ণ পেশা হিসেবে প্রতিষ্ঠা পাবে। তাই শিক্ষার্থীদের ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, সাঁতারসহ বিভিন্ন ক্রীড়া কার্যক্রমে যুক্ত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। একটি আনন্দময় ও বহুমুখী শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে, যেখানে স্কাউট, গার্লস গাইড, বিএনসিসির মতো কার্যক্রম আরও বিস্তৃত হবে। পাশাপাশি শিক্ষার্থীরা বাংলা ও ইংরেজির পাশাপাশি বিদেশি ভাষাও শেখার সুযোগ পাবে।

মাহদী আমিন আরও বলেন, আমরা চাই আমাদের শিক্ষার্থীরা বিশ্ব নাগরিক হিসেবে গড়ে উঠুক। তারা শুধু ভালো মানুষই নয়, দক্ষ ও যোগ্য নাগরিক হবে, যারা নিজেদের পরিবার ও দেশের উন্নয়নে অবদান রাখবে। দেশজুড়ে হাজার হাজার শিক্ষা প্রতিষ্ঠান এই ধরনের ক্রীড়া ও শিক্ষা কার্যক্রমে অংশ নিচ্ছে।

তিনি আরও বলেন, ক্রীড়ার প্রসারের মাধ্যমে শিক্ষার্থীদের মাদক ও সামাজিক অনাচার থেকে দূরে রেখে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা হবে। বর্তমান প্রজন্মই হবে আগামীর বাংলাদেশ গড়ার মূল কারিগর।

রেস্টুরেন্টে সংঘর্ষের ঘটনায় তিতুমীরের ৯ শিক্ষার্থীর বিরুদ্ধ…
  • ১৭ নভেম্বর ২০২৬
দক্ষতাকে কর্মসংস্থানে রূপান্তরের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত…
  • ১৭ নভেম্বর ২০২৬
ডিসেম্বর ঘিরে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তে কঠোর নজরদারি, সতর্ক …
  • ১৭ নভেম্বর ২০২৬
১২ ঘণ্টা পর অবরুদ্ধ থেকে মুক্ত হলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভ…
  • ১৭ নভেম্বর ২০২৬
দেশে কোনো ফ্যাসিবাদী শক্তি ও সন্ত্রাসের স্থান হবে না: জামায়…
  • ১৬ নভেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয় তিন দিন বন্ধ ঘোষণা
  • ১৬ নভেম্বর ২০২৬