সংযুক্ত আরব আমিরাত সফরে গেলেন বিমান বাহিনীর প্রধান

১৬ নভেম্বর ২০২৫, ০২:১০ PM
বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন

বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন © সংগৃহীত

বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন পাঁচ দিনের সরকারি সফরে সংযুক্ত আরব আমিরাত গেছেন । শনিবার (১৫ নভেম্বর) আরব আমিরাতের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন তিনি। খবর আইএসপিআর।

বাংলাদেশ বিমান বাহিনী প্রধান Commander, UAE Air Force & Air Defence এর আমন্ত্রণে ১৬-২০ নভেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে সফর করবেন। সফরকালে বিমান বাহিনী প্রধান দুবাই-এ অনুষ্ঠিতব্য  Dubai International Air Chiefs’ Conference 2025 (DIACC 2025) এবং Dubai Air Show 2025 -এ অংশগ্রহণ করবেন। সফরকালে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান বিভিন্ন দেশের বিমান বাহিনী প্রধান ও ঊর্ধ্বতন সামরিক/বেসামরিক ব্যক্তিবর্গের সাথে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা ও মতবিনিময় করবেন। এই সফরের মাধ্যমে বাংলাদেশের সাথে সংযুক্ত আরব আমিরাতে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে যা পেশাগত খাতে পারস্পরিক সহযোগিতার পরিধি সম্প্রসারিত করবে।

উল্লেখ্য, বিমান বাহিনী প্রধান উক্ত সরকারি সফর শেষে আগামী ২০ নভেম্বর দেশে ফিরবেন।

একাদশ শ্রেণির প্রথম ধাপের ফল প্রকাশ কাল, দেখবেন যেভাবে
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
শারিরীক প্রতিবন্ধীদের জন্য সাকিরুল হুইলচেয়ার নজর কাড়ল ইনোভে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চরম পর্যায়ে এল নিনো, খরা ও দাবানলের মুখে পড়তে যাচ্ছে বাংলাদ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নোবিপ্রবিতে সায়েন্স ক্লাবের ওয়েবসাইটের শুভ উদ্বোধন
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘২৮ দিন পর পিটিয়ে বের করে দেব’ বলা চবি ছাত্রদল নেতাকে শোকজ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‎জাবি অধ্যাপক জামাল উদ্দিনকে জড়িয়ে ‘অপপ্রচারের’ প্রতিবাদ শি…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9