চট্টগ্রাম বন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে বিদেশি ব্যবস্থাপনা প্রয়োজন: নৌপরিবহন উপদেষ্টা

১০ নভেম্বর ২০২৫, ০৫:৪৪ PM
এম সাখাওয়াত হোসেন

এম সাখাওয়াত হোসেন © টিডিসি ফটো

চট্টগ্রাম বন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে বিদেশি ব্যবস্থাপনার প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

সোমবার সকালে নগরের পতেঙ্গায় লালদিয়ার চর কনটেইনার ইয়ার্ড উদ্বোধনকালে তিনি বলেন, বন্দর নিয়ে অনেক কথা হয়। কিন্তু উন্নতি করতে হলে প্রযুক্তি, অর্থ ও দক্ষতা অপরিহার্য। উন্নত বিশ্বের অধিকাংশ বন্দরই এখন বেসরকারি বা বিদেশি অপারেটরদের ব্যবস্থাপনায় পরিচালিত হয়। আমরা কেন পিছিয়ে থাকব?

আরও পড়ুন: স্কুলে ভর্তিতে আবেদন শুরু ২১ নভম্বর, লটারি ১৪ ডিসেম্বর?

উপদেষ্টা জানান, ১৪ একর জমিতে নির্মিত লালদিয়ার চর টার্মিনালে ১০ হাজার কনটেইনার ও ১,৫০০ ট্রাক রাখার সক্ষমতা রয়েছে। এছাড়া হেভি লিফট কার্গো জেটির জন্য ৮ একর জায়গা এবং এপিএম টার্মিনালের জন্য ১০ একর এলাকা বরাদ্দ রাখা হয়েছে।

বন্দরের ট্যারিফ বৃদ্ধির বিষয়ে তিনি বলেন, ১৯৮৪ সালের ট্যারিফ দিয়ে ৪০ বছর ধরে বন্দর পরিচালিত হয়েছে। এখন সেটি হালনাগাদ করা হয়েছে। তবে ব্যবসায়ী ও শ্রমিকসহ সব স্টেকহোল্ডারের সঙ্গে আলোচনার পরই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্যবসায়ীদের কিছু অভিযোগ এসেছে, বিষয়টি পর্যালোচনার জন্য বন্দর কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হবে।

পরে উপদেষ্টা বে টার্মিনাল এলাকায় পরিবহন টার্মিনাল ও তালতলা কনটেইনার ইয়ার্ড উদ্বোধন করেন এবং এক্সওয়াই শেড ও কাস্টমস অকশন শেড পরিদর্শন করেন।

পেশাগত দক্ষতা বৃদ্ধিতে শিক্ষকদের বিএড-এমএড করার আহ্বান জাতী…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি সংস্কৃতিরও একটি ঐতিহ্য: …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আইসিডিডিআরবি 
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু, লাশ গুমের চেষ্টাকারী প্রধান…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ডাকটিকিটে মহানায়ক উত্তম, জন্মশতবর্ষে স্মৃতির ঝাঁপি খুললেন ম…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলের গেজেট ১০ সেপ্টেম্বর?
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬