নির্বাচন নিয়ে সেনাপ্রধানকে জড়িয়ে ‘অপপ্রচার’, সতর্ক থাকার আহবান

০৭ নভেম্বর ২০২৫, ০৯:৩৫ PM
আইএসপিআর

আইএসপিআর © টিডিসি ফটো

সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে জড়িয়ে নির্বাচন পরিচালনা সংক্রান্ত নানা অপপ্রচার চালানো হচ্ছে। এসব মিথ্যা ও ভিত্তিহীন তথ্য থেকে সতর্ক থাকার জন্য সাধারণ জনগণের প্রতি আহবান জানিয়েছে সেনাবাহিনী।

শুক্রবার (৭ নভেম্বর) বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এক বার্তায় এ আহবান জানানো হয়েছে।

পোস্টে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে সেনাবাহিনী প্রধানকে জড়িয়ে নির্বাচন পরিচালনা সংক্রান্ত মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচার চালানো হচ্ছে। জনসাধারণকে এসব থেকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

গত ১৯ জুন একই ধরনের প্রচারণার বিরুদ্ধে সতর্কতামূলক বিজ্ঞপ্তি প্রচার করা হয়েছিল।

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬