সরকারি বাসায় না থাকা কর্মকর্তাদের অনলাইনে ‘না-দাবি সনদ’ সেবা চালু

০৬ নভেম্বর ২০২৫, ০৯:৫১ AM
সরকারি আবাসন অধিদপ্তর

সরকারি আবাসন অধিদপ্তর © সংগৃহীত

সরকারি আবাসনে বসবাস না করা কর্মকর্তাদের জন্য অনলাইনে ‘না-দাবি সনদ’ প্রদানের সেবা চালু করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সরকারি আবাসন অধিদপ্তর।

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সরকারি আবাসন প্রশাসন শাখার পরিচালক মো. আসাদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি আবাসন অধিদপ্তরের আওতাধীন সরকারি বাসায় বসবাস করেননি এমন কর্মকর্তাদের অনুকূলে ‘না-দাবি সনদ’ প্রদানের প্রক্রিয়া দ্রুত ও সহজতর করতে সেবাটি মাইগভ প্ল্যাটফর্মে (http://www.mygov.bd) চালু করা হয়েছে।

এতে আরও বলা হয়, অধিদপ্তরের আওতাধীন যেসব কর্মকর্তা সরকারি বাসায় বসবাস করেননি, তারা এখন থেকে মাইগভ প্ল্যাটফর্ম (http://www.mygov.bd) ব্যবহার করে অনলাইনে ‘না-দাবি সনদ’ গ্রহণ করতে পারবেন।

বিজ্ঞপ্তিতে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সদয় অবগতির জন্য জানানো হয় এবং এ সেবার বিষয়ে ব্যাপক প্রচার নিশ্চিত করার নির্দেশনা প্রদান করতে অনুরোধ করা হয়েছে।

দুর্নীতির অভিযোগে দিনাজপুর শিক্ষা বোর্ডে দুদকের অভিযান
  • ১৩ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক সম্মেলন ও ফার্মা ফেস্টের মাধ্যমে ফার্মাসিউটিক্য…
  • ১৩ অক্টোবর ২০২৬
আমি এমন কোনো বিবৃতি দেইনি: চুয়েট ভিসি
  • ১৩ অক্টোবর ২০২৬
ছাত্রলীগ নেতার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে বিপাকে ছাত্রদল নেতা…
  • ১৩ অক্টোবর ২০২৬
বাংলাদেশ পুলিশে ১৬তম গ্রেডে চাকরি, আবেদন আগামীকাল রাত ১২টা …
  • ১৩ অক্টোবর ২০২৬
গণঅভ্যুত্থানের যার চুলের স্পাইক নষ্ট হয়নি, পাঞ্জাবির আয়রনের…
  • ১৩ অক্টোবর ২০২৬