প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা ঢাকায় নাকি বিভাগীয় শহরে, কী বলছে অধিদপ্তর

০৫ নভেম্বর ২০২৫, ০২:১৯ PM
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর © টিডিসি সম্পাদিত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার বিধিমালা সংশোধন করে সম্প্রতি প্রজ্ঞাপন জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। খুব শিগগিরই নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি চলছে। এরইমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়েছে, এবারের নিয়োগ পরীক্ষা ঢাকায় অনুষ্ঠিত হবে। তবে বিষয়টি নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

পরীক্ষার স্থান এখনও নির্ধারণ হয়নি বলে বুধবার (৫ অক্টোবর) দ্য ডেইলি ক্যাম্পাসের সঙ্গে আলাপকালে জানান অধিদপ্তরের গবেষণা কর্মকর্তা এস এম মাহবুব আলম। তিনি বলেন, সম্প্রতি প্রাথমিক শিক্ষক নিয়োগের বিধিমালা সংশোধন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তবে এখনও বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। বিজ্ঞপ্তি প্রকাশের পর আবেদনকারীর সংখ্যা অনুযায়ী পরীক্ষার স্থান নির্ধারণ করা হবে।

ঢাকায় পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ২০১৩ সালে প্রায় ১৫ লাখ প্রার্থী আবেদন করেছিলেন। ২০১৮ সালে প্রায় ২৪ লাখ ও ২০২০ সালে প্রায় ১৮ লাখ আবেদন পড়েছিল। এতো বিপুল সংখ্যক প্রার্থীর পরীক্ষা ঢাকায় নেওয়া সম্ভব নয়। ঢাকায় এমন সক্ষমতাও হয়তো নেই। 

আরও পড়ুন: শিক্ষকদের অক্টোবর মাসের বেতন নিয়ে সবশেষ যা জানাল মাউশি

তিনি আরও বলেন, পরীক্ষা ঢাকায় নাকি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে, এ বিষয়ে এখনো কোনো আলোচনা হয়নি। বিজ্ঞপ্তি প্রকাশের পর আবেদনকারীর সংখ্যা বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে। তবে বিভাগীয় পর্যায়ে পরীক্ষা নেওয়ার সম্ভাবনাই বেশি। কারণ ঢাকায় একসঙ্গে এতজনের পরীক্ষা আয়োজন করা বাস্তবসম্মত নয়।

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনি…
  • ১২ অক্টোবর ২০২৬
জাতীয় নিরাপত্তা এখন তিনটি মূল ভিত্তির ওপর নির্ভরশীল: প্রতির…
  • ১২ অক্টোবর ২০২৬
যে ৫টি প্রশ্নের উত্তর গুগলে খুঁজতে ব্যস্ত থাকেন পুরুষেরা
  • ১২ অক্টোবর ২০২৬
২১ কোটির অর্ধেক পাঠ্যবই ছাপার কাজ পেল মাত্র ১৫ মুদ্রণ প্রতি…
  • ১২ অক্টোবর ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে ফল ২০২৬ সেমিস্টারের নবীনবরণ অনুষ্ঠিত
  • ১২ অক্টোবর ২০২৬