ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে ফের ট্রেজারার হলেন মোশারফ হোসেন

০৫ নভেম্বর ২০২৫, ১০:১৯ AM , আপডেট: ০৫ নভেম্বর ২০২৫, ১০:২৪ AM
ট্রেজারার মোঃ মোশারফ হোসেন সরকার

ট্রেজারার মোঃ মোশারফ হোসেন সরকার © সংগৃহীত

ইউরোপিয়ান ইউনিভার্সিটির অফ বাংলাদেশের ট্রেজারার পদে পুনরায় নিয়োগ পেয়েছেন মোঃ মোশারফ হোসেন সরকার। মঙ্গলবার (০৪ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়েছে। এতে স্বাক্ষর করেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার সহকারী সচিব মোঃ শাহ্ আলম সিরাজ।

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে বেসরকারী বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ এর ধারা ৩৩ (১) অনুযায়ী জনাব মোঃ মোশারফ হোসেন সরকার, প্রাক্তন ট্রেজারার, ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ঢাকা-কে উক্ত বিশ্ববিদ্যালয় এর ট্রেজারার পদে তিন শর্তে নিয়োগ প্রদান করা হলো। শর্তগুলো হল:

ক) ট্রেজারার পদে তাঁর নিয়োগের মেয়াদ হবে যোগদানের তারিখ হতে ০৪ (চার) বছর। তবে মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর যে কোনো সময় এ নিয়োগ আদেশ বাতিল করতে পারবেন।

খ) তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত বেতন-ভাতাদি প্রাপ্য হবেন এবং পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধাদি ভোগ করবেন।

গ তিনি বেসরকারী বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ অনুযায়ী দায়িত্ব পালন করবেন।

 

 

 

 

 

৩৭ শিক্ষক-কর্মচারীর কলেজের ৪৬ শিক্ষার্থীই এইচএসসিতে ফেল, সর…
  • ০২ নভেম্বর ২০২৬
পদ ২২টি, কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেডে নিয়…
  • ০২ নভেম্বর ২০২৬
পুলিশের গাড়িতে আগুন দেওয়ার স্বীকারোক্তি ফেসবুকে, যুবক আটক
  • ০২ নভেম্বর ২০২৬
মেসির জাদুতে চ্যাম্পিয়নস কাপের টিকিট পেল মায়ামি
  • ০২ নভেম্বর ২০২৬
বাংলাদেশিদের শেনজেন ভিসার আবেদন নেবে না সুইডেন দূতাবাস, জান…
  • ০২ নভেম্বর ২০২৬
আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটে নিয়োগ, এসএসসি পাস থেকে আবেদন শ…
  • ০২ নভেম্বর ২০২৬