স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ আর নেই

০৮ অক্টোবর ২০২৫, ১১:২৪ PM
ড. তোফায়েল আহমেদ

ড. তোফায়েল আহমেদ © সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সাবেক অধ্যাপক ও স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (৮ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর একটি হাসপাতালে ৭১ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

তোফায়েল আহমেদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার জামাতা লেফটেন্যান্ট কর্নেল সরোয়ার জাহান।

তিনি জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছিলেন অধ্যাপক তোফায়েল আহমেদ। পরীক্ষায় তার হৃদযন্ত্রে তিনটি ব্লক ধরা পড়ে। এছাড়া তিনি ফুসফুসের সংক্রমণেও ভুগছিলেন। বুধবার বিকেলে রিং পরানোর জন্য অস্ত্রোপচার কক্ষে নেয়া হলে হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয় এবং রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষার সময়সূচি …
  • ০৭ অক্টোবর ২০২৬
সংবাদ প্রকাশ করায় চিকিৎসক বললেন—ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদ…
  • ০৭ অক্টোবর ২০২৬
অ্যাসোসিয়েট অফিসার নিয়োগ দেবে অ্যাকশনএইড বাংলাদেশ, আবেদন ১১…
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রত্যেক উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা
  • ০৭ অক্টোবর ২০২৬
দেশী-বিদেশী পর্যটক টানতে কক্সবাজারে শুরু হচ্ছে তিন মাসব্যাপ…
  • ০৭ অক্টোবর ২০২৬
৯ম শ্রেণির রেজিস্ট্রেশনের সময় বাড়ল, সুযোগ পাচ্ছে বাদ পড়া…
  • ০৭ অক্টোবর ২০২৬