পরিদর্শক থেকে এএসপি হলেন ৩৯ পুলিশ কর্মকর্তা

২৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩০ AM
পরিদর্শক থেকে এএসপি হলেন ৩৯ পুলিশ কর্মকর্তা

পরিদর্শক থেকে এএসপি হলেন ৩৯ পুলিশ কর্মকর্তা © সংগৃহীত

বাংলাদেশ পুলিশের ৩৯ জন পুলিশ পরিদর্শককে সহকারী পুলিশ সুপারের (এএসপি) পদোন্নতি দেওয়া হয়েছে। পদোন্নতি পাওয়ায় তারা বিসিএস-পুলিশ ক্যাডারের সমমর্যাদা অর্জন করেছেন।

সোমবার (২২ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ পদোন্নতির তথ্য নিশ্চিত করা হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন উপসচিব তৌসিফ আহমেদ।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সিনিয়র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিকট যোগদানপত্র দাখিল করবেন। জনস্বার্থে জারি হওয়া এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

 

 

আজ বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
  • ০৩ অক্টোবর ২০২৬
মসজিদের মাইকে ঘোষণা দিয়ে খুবি শিক্ষার্থীদের ওপর হামলার চেষ্…
  • ০৩ অক্টোবর ২০২৬
নওগাঁ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে নতুন ২ বিভাগ
  • ০৩ অক্টোবর ২০২৬
একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬