দায়িত্ব পালনকালে পুলিশ কনস্টেবলের মৃত্যু

২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৬ AM
মিজানুর রহমান

মিজানুর রহমান © সংগৃহীত

দিনাজপুরের ঘোড়াঘাট থানায় দায়িত্ব পালনকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মিজানুর রহমান (৫৮) নামের এক পুলিশ সদস্য মারা গেছেন। রবিবার (২১ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মিজানুর রহমান গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নের কলোরগাছা মাস্টারপাড়া এলাকার বাসিন্দা। তিনি ঘোড়াঘাট থানায় কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ সূত্র জানায়, শনিবার দুপুরে সরকারি ডাক বিলি করার জন্য হাকিমপুর সার্কেল অফিসের উদ্দেশে রওনা হন কনস্টেবল মিজানুর। উপজেলার ডুগডুগি বাজার এলাকায় পৌঁছালে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে পরীক্ষায় জানা যায়, তার হৃদরোগ এবং হার্টে তিনটি ব্লক ধরা পড়েছে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। কিন্তু সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রবিবার ভোরে তিনি মারা যান।

জানা গেছে, এক বছর পরই অবসরে যাওয়ার কথা ছিল তার। ১৯৮৭ সালে বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে যোগ দেন মিজানুর রহমান। সৎ ও দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে তিনি এলাকায় পরিচিত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বাদ আসর জানাজা শেষে তাকে গ্রামের বাড়িতে দাফন করা হবে।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক এক শোকবার্তায় মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান।

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বিনা খরচে বাংলাদেশি অষ্টম থেকে একাদশ শ্রেণিতে পড়ুয়া শিক্ষার…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9