পিএসসির সচিব হলেন সেই আব্দুর রহমান

১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৪ PM
মো. আব্দুর রহমান

মো. আব্দুর রহমান © সংগৃহীত

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুর রহমান তরফদারকে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সচিব পদে পদায়ন করেছে সরকার। রবিবার (১৪ সেপ্টেম্বর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর আগে, গত ২৮ আগস্ট তাকে  শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। তবে প্রজ্ঞাপন জারির পরও  শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব পদে যোগ দিতে পারেন নি। 

কর্মকর্তারা জানান, শ্রম মন্ত্রণালয়ে যোগ দিতে গেলে শ্রম উপদেষ্টা আব্দুর রহমানকে দু–এক দিন পরে যোগ দিতে বলেন। কিন্তু উপদেষ্টার কথা মতো পরে মন্ত্রণালয়ে গিয়েও সচিব পদে যোগ দিতে পারেননি তিনি। এরপর আগের কর্মস্থল গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে বসেন তিনি।

এদিকে পৃথক আরেকটি প্রজ্ঞাপনে পিএসসির সচিব ড. মো. সানোয়ার জাহান ভূঁইয়াকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব পদে বদলি করা হয়েছে।

এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬