জনস্বার্থে পুলিশের ৯ পরিদর্শককে অবসরে পাঠানো হচ্ছে

১০ আগস্ট ২০২৫, ০২:০৩ PM , আপডেট: ১৩ আগস্ট ২০২৫, ০৩:৫৩ PM
পুলিশের লোগো

পুলিশের লোগো © সংগৃহীত

জুলাই আন্দোলনে বিতর্কিত ভূমিকা পালন ও ছাত্র-জনতার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ায় পুলিশের ৯ জন পরিদর্শককে (নিরস্ত্র) অবসরে পাঠানো হচ্ছে। জনস্বার্থ বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। রবিবার (১০ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, এসব কর্মকর্তাদের ফাইলে ইতোমধ্যে স্বাক্ষর করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। যেকোনো মুহূর্তে প্রজ্ঞাপনে তাদের অবসরের সিদ্ধান্ত জানানো হবে।

অবসরে পাঠানে কর্মকর্তারা হলেন- নৌ-পুলিশে কর্মরত যমুনা সেতু-পূর্ব নৌ ফাঁড়ির পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. কামাল হোসেন, সিআইডির মৌলভীবাজারের পুলিশ পরিদর্শক নুরুল ইসলাম, টাঙ্গাইলের মধুপুর সার্কেল অফিসের পুলিশ পরিদর্শক আবু বকর সিদ্দিক, টুরিস্ট পুলিশের মুন্সিগঞ্জ ও পদ্মা সেতু জোনের পরিদর্শক মামুন অর রশিদ, নারায়ণগঞ্জ জেলার রিজার্ভ অফিসের পুলিশ পরিদর্শক এস এম কামরুজ্জামান, সিআইডি নরসিংদির পুলিশ পরিদর্শক আব্দুল কুদ্দুস ফকির, বগুড়ার এপিবিএন ৪ এর পুলিশ পরিদর্শক শিকদার শামীম হোসেন, সিআইডি কন্ট্রোল রুমের পুলিশ পরিদর্শক আব্দুল লতিফ এবং কুলাউড়া রেলওয়ে থানার পুলিশ পরিদর্শক মো. সেলিমুজ্জামান।  

ককরোচ জনতা পার্টির আন্দোলন নিয়ে মুখ খুললেন নরেন্দ্র মোদি
  • ২১ জুলাই ২০২৬
‘সিসি টিভি লাগায় ড্রাইভার, নেপথ্যে ১০ লাখ চাঁদা  দাবি’— ভাই…
  • ২১ জুলাই ২০২৬
উজানের ঢলে নেত্রকোনায় সড়ক ভাঙন, নদীগর্ভে বিদ্যালয়ের একাংশ
  • ২১ জুলাই ২০২৬
ঘাড়ের ব্যথাকে হালকাভাবে নিচ্ছেন? জেনে নিন করণীয়
  • ২১ জুলাই ২০২৬
কানাডার ওপর ৫০ শতাংশ শুল্ক বাড়ালেন ট্রাম্প
  • ২১ জুলাই ২০২৬
শিক্ষক নিয়োগ দেবে আকিজ কলেজিয়েট স্কুল 
  • ২১ জুলাই ২০২৬