ইসির প্রাথমিক পরীক্ষায় ‘ফেল’ এনসিপি, পাসের জন্য সময় পেল ১৫ দিন

১৫ জুলাই ২০২৫, ০৫:০৯ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৩৭ PM
ইসির প্রাথমিক বাছাইয়ে বাদ পড়ল এনসিপি

ইসির প্রাথমিক বাছাইয়ে বাদ পড়ল এনসিপি © লোগো

নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে (ইসি) ৪৩ হাজার ৩১৬ পৃষ্ঠার আবেদন জমা দিয়েছিল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তবে এত বিশাল পরিমাণ নথি জমা দেওয়ার পরও প্রাথমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি দলটি।

মঙ্গলবার (১৫ জুলাই) নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, “প্রথম ধাপে ৬২টি রাজনৈতিক দলকে চিঠি দেওয়া হবে। এরপর পর্যায়ক্রমে অন্যান্য দলগুলোকেও চিঠি পাঠানো হবে। যেসব দলে ঘাটতি রয়েছে, তাদের ১৫ দিনের সময় দেওয়া হবে তা পূরণের জন্য।”

এর আগে, নিবন্ধন শর্ত পূরণে প্রয়োজনীয় কাগজপত্র ট্রাকে করে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে জমা দেয় এনসিপি। দলের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল নির্বাচন ভবনের ভেতরে গিয়ে আবেদনপত্রসহ অন্যান্য নথি জমা দেয়।

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, “নিবন্ধনের জন্য ইসির দেওয়া সব শর্ত পূরণে প্রয়োজনীয় কাগজপত্র আমরা জমা দিয়েছি। ট্রাকে করে নথিগুলো নিয়ে আসা হয়। প্রতিনিধি দল মূল আবেদনপত্রসহ সব ডকুমেন্ট জমা দিয়েছে।”

তবে কমিশনের যাচাইয়ে দেখা গেছে, দলটি এখনো নিবন্ধনের প্রাথমিক শর্তগুলো পূরণ করতে পারেনি। ফলে এনসিপিসহ আরও কিছু দলকে ১৫ দিনের সময় দিয়ে ঘাটতি পূরণের সুযোগ দিচ্ছে নির্বাচন কমিশন।

নিবন্ধনের শর্তসমূহ:

নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনের কিছু গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে:
১. একটি সক্রিয় কেন্দ্রীয় কার্যালয় থাকতে হবে।
২. কার্যকর কমিটি থাকতে হবে অন্তত এক-তৃতীয়াংশ প্রশাসনিক জেলায়।
৩. অন্তত ১০০টি উপজেলা বা মেট্রোপলিটন থানার কমপক্ষে ২০০ জন ভোটারের সমর্থন সংবলিত কাগজপত্র জমা দিতে হবে।
৪. দরখাস্তের সঙ্গে দলীয় প্যাডে গঠনতন্ত্র, নির্বাচনী ইশতেহার (যদি থাকে), বিধিমালা (যদি থাকে), দলের লোগো ও পতাকার ছবি, কেন্দ্রীয় কমিটির সব সদস্যের তালিকা, ব্যাংক হিসাব নম্বর ও সর্বশেষ স্থিতি জমা দিতে হবে।

আবেদন পাওয়ার পর নির্বাচন কমিশন এসব শর্ত যাচাই-বাছাই করে। নির্ধারিত শর্ত পূরণ হলে দলকে প্রতীকসহ নিবন্ধন সনদ দেওয়া হয়। বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫১টি।

ফুটবল খেলায় অতিথি না করায় ১৪৪ ধারার ‘মাইকিং’, ছাত্রদল নেতাক…
  • ২৪ আগস্ট ২০২৬
দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ২৪ আগস্ট ২০২৬
চাঁদপুর জেনারেল হাসপাতাল হবে ৫০০ শয্যার, ১৫ তলা ভবন নির্মাণ…
  • ২৪ আগস্ট ২০২৬
নবীনদের স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের মিছিল
  • ২৪ আগস্ট ২০২৬
ঢাবির ফজলুল হক হলের ভিপি, সমাজসেবা সম্পাদক ও ভুক্তভোগী শিক্…
  • ২৩ আগস্ট ২০২৬
সাত কলেজের শিক্ষার্থীদের সেন্ট্রাল ইউনিভার্সিটিতে স্থানান্ত…
  • ২৩ আগস্ট ২০২৬