ইরানে অবস্থানরত বাংলাদেশিদের জন্য হটলাইন চালু করেছে দূতাবাস

১৬ জুন ২০২৫, ১১:৪১ PM , আপডেট: ১৯ জুন ২০২৫, ০৩:৪০ PM
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি © টিডিসি সম্পাদিত

ইরানের তেহরানে বাংলাদেশ দূতাবাসে বাংলাদেশি নাগরিকদের জন্য হটলাইন চালু করা হয়েছে। আজ সোমবার (১৫ জুন) এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইরানে বসবাসরত সব বাংলাদেশি নাগরিক এবং বাংলাদেশে তাদের স্বজনদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে জরুরি প্রয়োজনে যোগাযোগের জন্য তেহরানস্থ বাংলাদেশ দূতাবাস এবং ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় ইমার্জেন্সি হটলাইন স্থাপন করেছে।

ইরানে বসবাসরত সব বাংলাদেশি নাগরিক ও বাংলাদেশে তাঁদের স্বজনরা জরুরি প্রয়োজনে দূতাবাসের ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিম্নোক্ত মোবাইলফোন নম্বরগুলোতে হোয়াটসঅ্যাপসহ সরাসরি যোগাযোগ করতে পারবেন, নম্বরগুলো হলো- তেহরানে বাংলাদেশ দূতাবাসের হটলাইন নাম্বার: +৯৮৯৯০৮৫৭৭৩৬৮ এবং +৯৮৯১২২০৬৫৭৪৫। এছাড়াও বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের হটলাইন নাম্বার: +৮৮০১৭১২০১২৮৪৭।

ময়মনসিংহে ‘ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণ, গণমাধ্যমের করণীয়’ শীর্…
  • ২৪ আগস্ট ২০২৬
ঢাবি ইসলামিক স্টাডিজ বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত
  • ২৪ আগস্ট ২০২৬
এসএসসি পরীক্ষার ১৪ বিশেষ নির্দেশনা দিল আন্তঃশিক্ষা বোর্ড, দ…
  • ২৪ আগস্ট ২০২৬
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্র্যাক ব্যাংক
  • ২৪ আগস্ট ২০২৬
স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশে মাইক্রোবায়োলজি বিভাগের প্রথ…
  • ২৪ আগস্ট ২০২৬
পরীক্ষার ৫০–৯০ দিনের মধ্যে ফল, কমছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স…
  • ২৪ আগস্ট ২০২৬