৫ দেশে নতুন মিশন খুলছে বাংলাদেশ

১৬ জুন ২০২৫, ০৫:১৮ PM , আপডেট: ১৭ জুন ২০২৫, ০৮:২৫ PM
লোগো

লোগো © সংগৃহীত

বাণিজ্য সম্প্রসারণ ও কূটনৈতিক সংযোগ বাড়াতে ৫ দেশে নতুন মিশন খুলবে বাংলাদেশ। সোমবার (১৬ জুন) অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্ট থেকে এ তথ্য জানা গেছে। 

পোস্টে আসিফ মাহমুদ লেখেন, ক্রমপরিবর্তনশীল ভূরাজনৈতিক পরিবেশ, আন্তর্জাতিক অর্থনৈতিক বাস্তবতা ও এবং এলডিসি থেকে উত্তরণের প্রেক্ষাপটে ইউরোপ ও দক্ষিণ আমেরিকার সঙ্গে রাজনৈতিক সংযোগ জোরদার, বাণিজ্য সম্প্রসারণ ও প্রবাসী বাংলাদেশিদের উন্নয়ন প্রক্রিয়ায় সম্পৃক্ত করতে পাঁচ দেশে নতুন মিশন স্থাপনের উদ্যোগ নিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

তিনি আরও লেখেন, আয়ারল্যান্ডের ডাবলিন, নরওয়ের অসলো, আর্জেন্টিনার বুয়েনস এইরেস, জার্মানির ফ্রাঙ্কফুর্ট ও ব্রাজিলের সাওপাওলো শহরে এসব মিশন স্থাপন করা হবে।

নেইমারের পর ব্রাজিলের ১০ নম্বর জার্সি এখন কার
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
কুমিল্লায় দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষ, আহত ২০
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
সৌদি আরবে সেনা পাঠাবে ফ্রান্স
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ইউএনওকে নিয়ে ফেসবুকে তোলপাড়, জামায়াত এমপির ভাইকে মারধর
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
নিখোঁজের তিনদিন পর পুকুর থেকে শিশুর লাশ উদ্ধার
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
টমেটো খেলে কি কিডনিতে পাথর হয়? জানুন আসল তথ্য
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬