বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের ভিসা মেলেনি, মেক্সিকো গেল ইরান দল

০৪ জুন ২০২৬, ০১:১৮ PM
ইরানের জাতীয় ফুটবল দল

ইরানের জাতীয় ফুটবল দল © সংগৃহীত

ইরানের যুক্তরাষ্ট্রের ভিসা-সংক্রান্ত অনিশ্চয়তা কাটেনি এখনো। এর মধ্যেই ২০২৬ বিশ্বকাপে অংশ নিতে আগামী ৬ জুন মেক্সিকোর উদ্দেশে রওনা দেবে দেশটির জাতীয় ফুটবল দল। যদিও গ্রুপ পর্বের সব ম্যাচ তারা যুক্তরাষ্ট্রে খেলবে, তবে টুর্নামেন্ট চলাকালে তাদের বেস ক্যাম্প থাকবে মেক্সিকোতে।

গতকাল বুধবার দলটির আনুষ্ঠানিক সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় জানানো হয়, তুরস্কের আন্তালিয়া থেকে ৬ জুন স্থানীয় সময় বিকেল ৩টা ২০ মিনিটে মেক্সিকোর তিজুয়ানার উদ্দেশে যাত্রা করবে ইরান দল। নির্ধারিত সূচি অনুযায়ী, তারা ৭ জুন ভোরে সেখানে পৌঁছাবে।

এদিকে বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে আজ বৃহস্পতিবার মালির মুখোমুখি হবে ইরান। গত মাস থেকে তুরস্কে অনুশীলন চালিয়ে যাচ্ছে দলটি। সেখানে দুটি প্রস্তুতি ক্যাম্পে তিনটি প্রীতি ম্যাচ খেলেছে তারা। এর মধ্যে নাইজেরিয়ার কাছে হেরেছে, আর কোস্টারিকা ও গাম্বিয়াকে হারিয়েছে।

জানা গেছে, মালির বিপক্ষে ম্যাচটি দর্শক ও গণমাধ্যমকর্মীদের জন্য উন্মুক্ত থাকবে না। ইরান ফুটবল ফেডারেশন জানিয়েছে, কোচের কৌশলগত পরিকল্পনার কারণে ম্যাচটি বন্ধ দরজার আড়ালে অনুষ্ঠিত হবে।
 
ভিসা ইস্যু নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি। সোমবার ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ আশা প্রকাশ করেন, খেলোয়াড়রা দ্রুতই মেক্সিকোর ভিসা পাবেন এবং এরপর যুক্তরাষ্ট্রের ভিসা ইস্যুও দ্রুত সম্পন্ন হবে। তবে এখন পর্যন্ত মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের ভিসা হাতে পেয়েছে কি না, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি ফেডারেশন।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে ২০২৬ ফিফা বিশ্বকাপ আগামী ১১ জুন শুরু হবে এবং ১৯ জুলাই পর্যন্ত চলবে।

সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক ‘মক্কা যৌথ প্রতিরক্…
  • ০৮ আগস্ট ২০২৬
সে হয়ত না ‍বুঝে করেছে—মঞ্চে বোতল নিক্ষেপ নিয়ে গায়ক হাসান
  • ০৮ আগস্ট ২০২৬
শান্তিপূর্ণ ও সহনশীল ক্যাম্পাস গড়তে সবাইকে দায়িত্বশীল হওয…
  • ০৮ আগস্ট ২০২৬
‘খুনী’-আওয়ামীপন্থি শিক্ষকরা থাকছেন সিনেটে, বয়কটের ঘোষণা দিল…
  • ০৮ আগস্ট ২০২৬
কনস্টেবলের মতোও লাগে না—ওসিকে যুবদল আহ্বায়ক
  • ০৭ আগস্ট ২০২৬
সাকিবের সব রেকর্ড মুছে ফেলুন, বিসিবিকে শফিকুল
  • ০৭ আগস্ট ২০২৬