সারজিসকে নিয়ে নিজ জেলায় আসছেন নাসীরুদ্দীন পাটওয়ারী

নাসীরুদ্দীন পাটওয়ারী  ও সারজিস আলম

নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলম © সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী নিজ জেলা চাঁদপুর সফরে যাচ্ছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলমকে সঙ্গে নিয়ে। শুক্রবার (৫ জুন) মতলব উত্তর উপজেলার ছেংগারচর ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত এক রাজনৈতিক সমাবেশে অংশ নেবেন এই দুই শীর্ষ নেতা। তাদের আগমনকে ঘিরে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

সফরসূচি অনুযায়ী, নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলম শুক্রবার পবিত্র জুমার নামাজ আদায় শেষে বেলা তিনটায় ছেংগারচর ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত একটি বৃহৎ রাজনৈতিক সমাবেশে যোগ দেবেন।

​এনসিপি মতলব উত্তর উপজেলার সদস্যসচিব মো. ইমদাদুল ইসলাম জানান, এ সমাবেশ মূলত ঈদ পুনর্বিলনী এবং বিভিন্ন রাজনৈতিক দল থেকে নেতাকর্মীদের যোগদান অনুষ্ঠান হিসেবে আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতান্ত্রিক সংস্কার, তরুণদের রাজনীতিতে অংশগ্রহণ এবং এনসিপির ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হবে। এ ছাড়া স্থানীয় বিভিন্ন সমস্যা, উন্নয়ন ও জনগণের প্রত্যাশা নিয়েও কথা বলবেন আমন্ত্রিত অতিথিরা।

​স্থানীয় দলীয় সূত্র নিশ্চিত করেছে, এ জনসভায় বিভিন্ন রাজনৈতিক দলের শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগদান করতে যাচ্ছেন। মতলব উত্তর অঞ্চলে দলের সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ এবং সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময়ের লক্ষ্যেই এই বিশাল আয়োজন। 

স্থানীয় নেতারা আশা করছেন, কেন্দ্রীয় এই দুই হেভিওয়েট নেতার উপস্থিতি তৃণমূল কর্মীদের মধ্যে নতুন শক্তির সঞ্চার করবে, যা আগামী দিনে স্থানীয় রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করবে। অনুষ্ঠানটি সফল করতে আয়োজকদের প্রস্তুতি এখন শেষ পর্যায়ে।

১২ শতাধিক প্রার্থী নিয়োগপত্র পাননি, ঢাবিতে আন্দোলনে নামছেন …
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক 
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
২৪-এর পরাজিত শক্তিকে আস্কারা দেবেন না: বিরোধী রাজনৈতিক দলের…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জিয়াউর রহমান থেকে তারেক রহমান—জাতিসংঘের মঞ্চে বাংলাদেশের প…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
কমিটির হাতে ক্ষমতা, ভাইভা নম্বর বৃদ্ধি, এখন ভেরিফিকেশনে বাদ…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ককটেল বিস্ফোরণের ঘটনায় নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ ক…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬