প্রাথমিকের শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুল ড্রেস দেওয়ার সময় জানালেন শিক্ষামন্ত্রী

০৪ জুন ২০২৬, ০১:২৩ PM , আপডেট: ০৪ জুন ২০২৬, ০৪:০৭ PM
 শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন

শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন © সংগৃহীত

আগামী তিন মাসের মধ্যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে স্কুল ড্রেসের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বৃহস্পতিবার (৪ জুন) মিরপুর ন্যাশনাল বাংলা স্কুল অ্যান্ড কলেজে ‘প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) ২০২৬’-এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।  

শিক্ষামন্ত্রী বলেন, দুই মাসের মধ্যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য স্কুল ড্রেসের ব্যবস্থা করা হবে। এছাড়া আগামী এক বছরের মধ্যে দেশের প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য মিড-ডে মিল কর্মসূচি চালু করা হবে।

তিনি আরও বলেন, একটি স্কুলও খাবারবিহীন থাকবে না। একটি স্কুলও টেবিল ছাড়া থাকবে না। কোনও শিক্ষার্থী স্কুলড্রেস ছাড়া থাকবে না। তাদের জন্য আমরা সব ধরনের আরামদায়ক শিক্ষার ব্যবস্থা করছি। সামনের দিকে তারা এগিয়ে যাবে। আমরা দেখতে চাই না, শিশুরা ব্যাগভর্তি বই নিয়ে প্রতি ষ্ঠানে যাচ্ছে। তারা হাসতে হাসতে খেলতে খেলতে প্রতিযোগিতার মধ্য দিয়ে আগামী দিনের বাংলাদেশকে গড়ে তুলবে।

রোনালদোর বিস্ফোরক বিবৃতি নাকি মেসির অবসর, গুগল সার্চে কে এগ…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাঁদপুরে ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা, কার্যকর আজ রাত থেকে
  • ০৭ অক্টোবর ২০২৬
ডোনাল্ড ট্রাম্পের উচ্চতা কত ফুট, ওজন ও বয়স কত?
  • ০৭ অক্টোবর ২০২৬
ডিআরইউ বর্ষসেরা রিপোর্টিং পুরস্কার দিচ্ছে নগদ
  • ০৭ অক্টোবর ২০২৬
বিদায়ী ম্যাচে সেলফি বিতর্কে মেসি
  • ০৭ অক্টোবর ২০২৬
ক্যান্সার চিকিৎসায় ১৭টি রেডিওথেরাপি মেশিন কিনছে সরকার
  • ০৭ অক্টোবর ২০২৬