চার জেলায় ৩টার মধ্যে বজ্রপাতের সতর্কবার্তা, ঘরে থাকার পরামর্শ

০৪ জুন ২০২৬, ০১:২৩ PM
চার জেলায় বেলা ৩টার মধ্যেই ঝড় ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে

চার জেলায় বেলা ৩টার মধ্যেই ঝড় ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে © এআই সৃষ্ট ছবি

দেশের চার জেলায় বেলা ৩টার মধ্যেই ঝড় ও বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বজ্রপাতের সময় ঘরের বাইরে না যাওয়ার পরামর্শও দেওয়া হয়। ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, গাজীপুর ও শেরপুর জেলার জন্য এ পূর্বাভাস দেওয়া হয়েছে।

আরও পড়ুন: দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভ্যাপসা গরমে বিপর্যস্ত জনজীবন, হাসপাতালে বাড়ছে রোগীর চাপ

বজ্রপাত সতর্কবার্তায় বলা হয়েছে, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, গাজীপুর ও শেরপুর জেলার কিছু স্থানে ৪ জুন বেলা ৩টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রপাত, বজ্রবৃষ্টি বা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। বজ্রপাতের সময় ঘরের বাইরে যাবেন না।

আবাসিক হলে গোসলের ভিডিও ধারণের সময় বিউপি ছাত্র আটক
  • ০৩ অক্টোবর ২০২৬
স্থগিত বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ
  • ০৩ অক্টোবর ২০২৬
টেরিটরি অফিসার নিয়োগ দেবে এসিআই মটরস, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ০৩ অক্টোবর ২০২৬
মিড-ডে মিলে আসছে কুপন, খাবার পছন্দ না হলে টাকা থাকবে শিক্ষা…
  • ০৩ অক্টোবর ২০২৬
আগামী বছর এক সেট বিজি প্রেস, অন্য সেট বাইরে থেকে প্রিন্ট কর…
  • ০৩ অক্টোবর ২০২৬
৮ হাজার এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারিসহ নানা ফিচার নিয়ে বাজারে …
  • ০৩ অক্টোবর ২০২৬