চারদিন দেশে থাকবে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, যেদিন শুরু হতে পারে ভারী বর্ষণ

৩১ মে ২০২৬, ০৯:২২ AM
আগামী চারদিন দেশে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকবে বলে জানিয়েছে বিডব্লিউওটি

আগামী চারদিন দেশে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকবে বলে জানিয়েছে বিডব্লিউওটি © সংগৃহীত

টানা চারদিন দেশের অধিকাংশ স্থানে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)। এ সময়ে টানা বৃষ্টির কারণে রোদের অপেক্ষায় জমে থাকা কাজ সেরে ফেলার পরামর্শ দিয়েছে সংগঠনটি। ৪ জুনের পর থেকে ভারী বর্ষণ বৃদ্ধি পাবে বলে জানিয়েছে বিডব্লিউওটি।

রবিবার (৩১ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে দেওয়া পূর্বাভাসে বিডব্লিউওটি বলছে, ৩ থেকে ৪ তারিখের মধ্যে জমে থাকা রোদের কাজ শেষ করে ফেলবেন। বর্তমানে চট্টগ্রাম বিভাগের দক্ষিণ অংশ ছাড়া দেশের অধিকাংশ স্থানেই আবহাওয়া স্বাভাবিক রয়েছে এবং দিনের বেশ লম্বা সময় ধরেই রোদ উঠছে। 

দেশজুড়ে এমন রৌদ্রময় আবহাওয়া আগামী ৩ থেকে ৪ তারিখ পর্যন্ত থাকতে পারে। এ সময় দেশের অধিকাংশ স্থানেই আবহাওয়া ভালো থাকতে পারে ও নিয়মিত রোদ থাকতে পারে, যা রোদের কাজ করার জন্য আদর্শ সময় হতে পারে। এই সময়ে দেশের অধিকাংশ স্থানেই বৃষ্টি খুবই কম থাকতে পারে। 

আরও পড়ুন: হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ইরানের কঠোর হুঁশিয়ারি

যদিও সিলেট বিভাগের কিছু কিছু স্থানে,চট্টগ্রাম বিভাগের দক্ষিণ অংশে ও দেশের অন্যত্র কিছু কিছু স্থানে বিক্ষিপ্তভাবে কিছুটা বজ্রবৃষ্টি হতে পারে,  যা ৪ তারিখের পরে আরো বৃদ্ধি পেতে পারে। সামনে আসছে মৌসুমি বায়ু। এ  বায়ু দেশে সক্রিয় হলে বিভিন্ন স্থানে ভারী বর্ষণের সম্ভাবনা আছে বলে জানানো হয়েছে। 

এ সময়ে জমে থাকা রোদের কাজগুলো দ্রুত শেষ করে নিতে পারেন জানিয়ে বিডব্লিউওটি বলছে, মাঝেমধ্যে বিক্ষিপ্তভাবে কিছুটা বজ্রবৃষ্টি হতে পারে।

চুয়েটে অসহযোগের ডাক শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের
  • ১২ অক্টোবর ২০২৬
এইচএসসির ফল প্রকাশ হতে পারে চলতি মাসেই
  • ১২ অক্টোবর ২০২৬
এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা ২ মাসের মধ্যে, এসএস…
  • ১২ অক্টোবর ২০২৬
এনটিআরসিএর প্রভাষক নিয়োগ: বাংলার সিলেবাস যেমন হবে
  • ১২ অক্টোবর ২০২৬
সম্পত্তি নিয়ে বিরোধ, বাবার লাশ দাফনে মেয়ের বাঁধা
  • ১২ অক্টোবর ২০২৬
১০ ইন্টার্ন নিয়োগ দেবে ইজি ফ্যাশন, আবেদন ২২ অক্টোবর পর্যন্ত
  • ১২ অক্টোবর ২০২৬