১৬টির পর আরও ৭ জেলায় ১০টার মধ্যে ঝড়-বজ্রবৃষ্টির সতর্কবার্তা

২৭ মে ২০২৬, ০৭:৪২ AM , আপডেট: ২৭ মে ২০২৬, ০৭:৪৩ AM
ঝড় ও বজ্রবৃষ্টি

ঝড় ও বজ্রবৃষ্টি © ফাইল ছবি

ঢাকাসহ ১৬টি জেলার পর আরও ৭ জেলায় সকাল ১০টার মধ্যে বজ্রপাত ও বজ্রবৃষ্টি হতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এসব এলাকায় একাধিকবার ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।

বুধবার (২৭ মে) সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। এতে বজ্রপাতের সময় ঘরের বাইরে না যাওয়ার পরামর্শও দেওয়া হয়।

কালবৈশাখী ও বজ্রপাত সতর্কবার্তায় বলা হয়েছে, খুলনা, বরিশাল, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি ও চাঁদপুর জেলার কিছু স্থানে ২৭ মে সকাল ১০টার মধ্যে একাধিকবার ঝোড়ো হাওয়াসহ বজ্রপাত, বজ্রবৃষ্টি বা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে।

আরও পড়ুন: ঢাকাসহ যে ১৫ জেলায় ১০টার মধ্যে হতে পারে ঝড় ও বজ্রবৃষ্টি

এর আগের বার্তায় বলা হয়, যশোর, ঢাকা, গাজীপুর, নরসিংদী, মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, টাঙ্গাইল, জামালপুর, শেরপুর, রাজবাড়ী, ফরিদপুর, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, সিরাজগঞ্জ ও পাবনা জেলার কিছু স্থানে ২৭ মে সকাল ১০টার মধ্যে একাধিকবার ঝোড়ো হাওয়াসহ বজ্রপাত, বজ্রবৃষ্টি বা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে।

ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন শুরু আজ, ফি ৮-১০ হাজার টাকা
  • ০২ নভেম্বর ২০২৬
অনৈতিক কর্মকাণ্ডের টাকা নিয়ে বিরোধে নারীকে হত্যা, গ্রেপ্তার…
  • ০২ নভেম্বর ২০২৬
আলিম পাসের পরদিনই প্রাণ গেল সাকিবের
  • ০২ নভেম্বর ২০২৬
২০২৪ সালের অনার্স পরীক্ষার সাময়িক সনদ বিতরণের সময়সূচি প্রকাশ
  • ০২ নভেম্বর ২০২৬
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে সাদা দলের কমিটি গঠন, নেতৃত্বে হাফ…
  • ০২ নভেম্বর ২০২৬
এইচএসসিতে ১২২২ নম্বর পেয়ে চট্টগ্রাম বোর্ডে প্রথম তামযীদ
  • ০২ নভেম্বর ২০২৬