১৫ জেলায় ২টার মধ্যে বজ্রবৃষ্টির সতর্কবার্তা, ঘরে থাকার আহবান

২৬ মে ২০২৬, ১১:০২ AM
কালবৈশাখী ঝড়

কালবৈশাখী ঝড় © ফাইল ছবি

রাজধানী ঢাকায় বেলা ২টার মধ্যে বজ্রপাত ও বজ্রবৃষ্টি হতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি দেশের আরও ১৪টি জেলার জন্য একই সতর্কবার্তাসহ বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।

মঙ্গলবার (২৫ মে) দুপুরে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। এতে বজ্রপাতের সময় ঘরের বাইরে না যাওয়ার পরামর্শও দেওয়া হয়।

আরও পড়ুন: ঈদের দিন দুদফা বৃষ্টি হতে পারে ঢাকায়

কালবৈশাখী ও বজ্রপাত সতর্কবার্তায় বলা হয়েছে, ঢাকা, মানিকগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, নরসিংদী, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, রাজবাড়ী, যশোর, সাতক্ষীরা, ফরিদপুর ও টাঙ্গাইল জেলার কিছু স্থানে ২৬ মে দুপুর ২টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রপাত, বজ্রবৃষ্টি বা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে।

জামায়াত আমিরের রহস্যময় পোস্ট
  • ১২ অক্টোবর ২০২৬
পঙ্গুত্ব ও কর্মক্ষমতা হারানোর ঝুঁকি বাড়াচ্ছে আর্থ্রাইটিস: প…
  • ১২ অক্টোবর ২০২৬
পায়রা বন্দর কর্তৃপক্ষে ৫৮ পদে চাকরি, আবেদন ২৯ অক্টোবর পর্যন…
  • ১২ অক্টোবর ২০২৬
বাসে হামলার প্রতিবাদে চুয়েট শিক্ষার্থীদের মানববন্ধন
  • ১২ অক্টোবর ২০২৬
সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা
  • ১২ অক্টোবর ২০২৬
মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে ঢাকায় ৩০০ রিকশা নিয়ে ব্যত…
  • ১২ অক্টোবর ২০২৬