আগের ১০টির সঙ্গে আরও ৬ জেলায় ১০টার মধ্যে ঝড়-বজ্রবৃষ্টির সতর্কবার্তা

২৬ মে ২০২৬, ০৮:২৬ AM
কালবৈশাখী ঝড়

কালবৈশাখী ঝড় © ফাইল ছবি

দেশের আরও ৬ জেলায় সকাল ১০টার মধ্যে কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ সময় বজ্রসহ বৃষ্টিপাতও হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এর আগে চট্টগ্রামসহ আরও ১০ জেলার জন্য একই সতর্কবার্তা দেওয়া হয়েছিল।

মঙ্গলবার (২৪ মে) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের  অফিসিয়াল ফেসবুক পেজে এ পূর্বাভাস দেওয়া হয়েছে। বজ্রপাতের সময় ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।

কালবৈশাখী ও বজ্রপাত সতর্কবার্তায় বলা হয়েছে, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, রাজশাহী, বগুড়া ও দিনাজপুর জেলার কিছু স্থানে ২৬ মে সকাল ১০টার মধ্যে ঝড়ো হাওয়াসহ বজ্রপাত, বজ্রবৃষ্টি বা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে।

আরও পড়ুন: ঈদের দিন দুদফা বৃষ্টি হতে পারে ঢাকায়

এর আগের সতর্কবার্তায় বলা হয়, চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, ঝালকাঠি, পিরোজপুর, পটুয়াখালী, ভোলা ও বরিশাল জেলার কিছু স্থানে ২৬ মে সকাল ১০টার মধ্যে একাধিকবার ঝোড়ো হাওয়াসহ বজ্রপাত, বজ্রবৃষ্টি ও বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। বজ্রপাতের সময় ঘরের বাইরে যাবেন না।

দুদকের নতুন মহাপরিচালক নাজমুল আলম
  • ৩১ আগস্ট ২০২৬
স্কুল থেকে বেঞ্চ গেল গোয়ালঘরে, জানেন না প্রধান শিক্ষক!
  • ৩১ আগস্ট ২০২৬
রাজধানীতে প্রকাশ্যে এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩
  • ৩০ আগস্ট ২০২৬
কবি নজরুল কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, মোট …
  • ৩০ আগস্ট ২০২৬
বিনা মূল্যে ইন্টার্নশিপের সুযোগ ইউএনডিপিতে, করুন আবেদন
  • ৩০ আগস্ট ২০২৬
লোডশেডিং নিয়ে ফেসবুকে পোস্ট, তরুণকে মারধর ও মুক্তিপণ আদায়ের…
  • ৩০ আগস্ট ২০২৬