১০ জেলায় ১০টার মধ্যে একাধিকবার বজ্রবৃষ্টির সতর্কবার্তা, ঘরে থাকার পরামর্শ

২৬ মে ২০২৬, ০৭:৪০ AM , আপডেট: ২৬ মে ২০২৬, ০৮:২৬ AM
কালবৈশাখী ঝড়

কালবৈশাখী ঝড় © ফাইল ছবি

বন্দরনগরী চট্টগ্রামে সকাল ১০টার মধ্যে বজ্রপাত ও বজ্রবৃষ্টি হতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। দেশের আরও ৯টি জেলার জন্য একই সতর্কবার্তাসহ বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

মঙ্গলবার (২৫ মে) সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। এতে বজ্রপাতের সময় ঘরের বাইরে না যাওয়ার পরামর্শও দিয়েছেন সংশ্লিষ্টরা।

আরও পড়ুন: ঈদের দিন দুদফা বৃষ্টি হতে পারে ঢাকায়

কালবৈশাখী ও বজ্রপাত সতর্কবার্তায় বলা হয়েছে, চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, ঝালকাঠি, পিরোজপুর, পটুয়াখালী, ভোলা ও বরিশাল জেলার কিছু স্থানে ২৬ মে সকাল ১০টার মধ্যে একাধিকবার ঝোড়ো হাওয়াসহ বজ্রপাত, বজ্রবৃষ্টি ও বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে।বজ্রপাতের সময় ঘরের বাইরে যাবেন না।

‘মিসাইলের মতো আছড়ে পড়ল বিমান’, ফ্লোরিডায় ভয়াবহ দুর্ঘটনায় নি…
  • ০২ নভেম্বর ২০২৬
ঢাবি থেকে মাইগ্রেশনকৃত সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী…
  • ০২ নভেম্বর ২০২৬
প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‘মুরাসু’, আঘাত হানতে পারে যেসব…
  • ০২ নভেম্বর ২০২৬
প্রাথমিক শিক্ষকদের পে-ফিক্সেশনের নামে অর্থ আদায়ের অভিযোগ
  • ০২ নভেম্বর ২০২৬
ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন শুরু আজ, ফি ৮-১০ হাজার টাকা
  • ০২ নভেম্বর ২০২৬
অনৈতিক কর্মকাণ্ডের টাকা নিয়ে বিরোধে নারীকে হত্যা, গ্রেপ্তার…
  • ০২ নভেম্বর ২০২৬