ঈদের দিন বজ্রবৃষ্টির আভাস, কোন অঞ্চলে কখন হতে পারে জানাল আবহাওয়া অধিদপ্তর

২৫ মে ২০২৬, ০৯:২১ AM
ঈদুল নামাজে মুসল্লিরা

ঈদুল নামাজে মুসল্লিরা © সংগৃহীত

আসন্ন পবিত্র ঈদুল আজহার দিনে দেশের বিভিন্ন অঞ্চলে অস্থায়ী দমকা হাওয়া ও বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। 

আজ সোমবার (২৫ মে) আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, দেশের উত্তরঅঞ্চলের জেলাগুলোতে দিনের শুরুতেই আকাশ মেঘলা থাকবে সেখানে বজ্রসহ বৃষ্টির সম্ভবনা রয়েছে। তার মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে সকাল থেকে শুরু হয়ে সারাদিনই বিচ্ছিন্নভাবে বৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে।

তিনি আরও বলেন, দুপুরের থেকে দেশের দক্ষিণ অঞ্চলের জেলাগুলোতে বৃষ্টির সম্ভবনা রয়েছে। এর মধ্যে খুলনা, রাজশাহী, বরিশাল, এবং চট্টগ্রাম অঞ্চলের কয়েকটি জায়গা বৃষ্টি হতে পারে। তবে এই অঞ্চলগুলোতে বৃষ্টির সম্ভবনা কম রয়েছে।

আরও পড়ুন: ঈদে কম খরচে বাড়ি ফেরার আশায় ট্রাকে ওঠেন নিম্ন আয়ের মানুষগুলো, মুহুর্তের বিভীষিকায় সব শেষ

আবহাওয়া অধিদপ্তরের আরেকটি বিশেষ বুলেটিনে জানানো হয়েছে, কোরবানির ঈদের দিন দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে সকাল থেকেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও ঢাকা ও দক্ষিন অঞ্চলের জেলাগুলোতে সকালের দিকে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। তবে বিকালের দিকে এসব অঞ্চলের ১–২৫ শতাংশ এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ সময় বাতাসে জলীয় বাষ্পের আধিক্য বা আর্দ্রতা বেশি থাকার কারণে সারা দেশেই ভ্যাপসা গরমের অনুভূতি তীব্র হতে পারে।

আগামীকাল সকাল ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার (৩ দিন) পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের প্রায় ৫১-৭৫ শতাংশ (অনেক জায়গায়) এলাকায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের ১–২৫ শতাংশ (এক বা দুটি জায়গায়) এলাকায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সাথে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, ঈদের দিন (২৮ মে) রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের প্রায় ২৬-৫০ শতাংশ এলাকায় এবং ঢাকাসহ অন্যান্য বিভাগের ১-২৫ শতাংশ এলাকায় বৃষ্টি হতে পারে। এই সময়ে সারাদেশে দিনের তাপমাত্রা ৩০ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা ২৫ থেকে ২৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করতে পারে।

নাগরিকদের সুবিধার্থে অধিদপ্তর জানিয়েছে, নিয়মিত আবহাওয়ার সঠিক পূর্বাভাস ও আপডেট পেতে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভেরিফায়েড ফেসবুক পেজ ফলো করতে এবং অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে। এছাড়া যেকোনো সময় আবহাওয়ার তাৎক্ষণিক তথ্য ও পূর্বাভাস জানতে টোল-ফ্রি নম্বর ১০৯০-এ কল করার জন্য অনুরোধ জানিয়েছে সংস্থাটি।

একসঙ্গে জিপিএ ৫ পেলেন মা-ছেলে
  • ১০ আগস্ট ২০২৬
কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত
  • ১০ আগস্ট ২০২৬
বিনা মূল্যে আইটেক কোর্সে ভর্তির সুযোগ দিচ্ছে ভারত সরকার, কর…
  • ১০ আগস্ট ২০২৬
ফের ছাত্রআন্দোলনে উত্তাল ভারত
  • ১০ আগস্ট ২০২৬
গুমের শিকার সোহেলের ছেলে এসএসসিতে উত্তীর্ণ, প্রধানমন্ত্রীর …
  • ১০ আগস্ট ২০২৬
নিরাপদ-পরিচ্ছন্ন ক্যাম্পাসের অঙ্গীকার নিয়ে ঢাবিতে ছাত্রদলের…
  • ১০ আগস্ট ২০২৬