সাত জেলায় কালবৈশাখী-বজ্রবৃষ্টির সতর্কবার্তা, ঘরে থাকার পরামর্শ

২৪ মে ২০২৬, ০১:১৪ PM
কালবৈশাখী ঝড়

কালবৈশাখী ঝড় © ফাইল ছবি

দেশের সাত জেলায় বেলা ২টা ও বিকেল ৪টার মধ্যে কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ সময় বজ্রসহ বৃষ্টিপাতও হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

রবিবার (২৪ মে) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত পৃথক পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। এতে বজ্রপাতের সময় ঘরের বাইরে না যাওয়ার পরামর্শও দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

কালবৈশাখী ও বজ্রপাত সতর্কবার্তায় বলা হয়েছে,ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, ভোলা ও চট্টগ্রাম জেলার কিছু স্থানে ২৪ মে বেলা ২টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রপাত, বজ্রবৃষ্টি বা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে।

আরও পড়ুন: ঈদের দিন যেসব অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস দিল বিডব্লিউওটি

অপরা সতর্কবার্তায় বলা হয়েছে, খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান জেলার কিছু স্থানে ২৪ মে বিকেল ৪ টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রপাত, বজ্রবৃষ্টি বা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। বজ্রপাতের সময় ঘরের বাইরে না যাওয়ার পরামর্শও দেওয়া হয়েছে।

নিয়োগপত্রের দাবিতে অধিদপ্তরের সামনে রাতেও অবস্থান প্রাথমিক …
  • ১২ অক্টোবর ২০২৬
উচ্চারণগত ভুল, দুঃখপ্রকাশ করলেন রাশেদ খাঁন
  • ১২ অক্টোবর ২০২৬
যবিপ্রবিতে দিনভর উত্তেজনা, সমঝোতায় শেষ
  • ১২ অক্টোবর ২০২৬
সোমবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১২ অক্টোবর ২০২৬
সপ্তাহব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা এনসিপির
  • ১১ অক্টোবর ২০২৬
অনির্দিষ্টকালের জন্য সাজেক ভ্রমণ বন্ধ ঘোষণা
  • ১১ অক্টোবর ২০২৬