ইউএনওর অভিযানে বাল্যবিবাহ বন্ধ, বরকে জরিমানা

০৪ জুন ২০২৬, ১২:৫৭ PM , আপডেট: ০৪ জুন ২০২৬, ১২:৫৭ PM
রাজবাড়ীর কালুখালী উপজেলায় বাল্যবিবাহ বন্ধ করে বরকে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত

রাজবাড়ীর কালুখালী উপজেলায় বাল্যবিবাহ বন্ধ করে বরকে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত © সংগৃহীত

রাজবাড়ীর কালুখালী উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অভিযানে একটি বাল্যবিবাহ বন্ধ করে দিয়েছে প্রশাসন। এ ঘটনায় বাল্যবিবাহ নিরোধ আইন লঙ্ঘনের দায়ে বরকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি কনে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে না দেওয়ার অঙ্গীকার করে দুই পক্ষের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে।

বুধবার (৩ জুন) বেলা সাড়ে তিনটার দিকে উপজেলার কালিকাপুর ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালুখালী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেজবাহ উদ্দিন।

জানা গেছে, কালিকাপুর ইউনিয়নে গোপনে একটি বাল্যবিবাহ হচ্ছে, এমন একটি সংবাদের ভিত্তিতে ইউএনও মেজবাহ উদ্দিন সেখানে অভিযান পরিচালনা করেন। অভিযানে কনে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় গোপনে আয়োজিত এই বাল্যবিবাহের অনুষ্ঠান বন্ধ করে দেয় উপজেলা প্রশাসন। এ ছাড়া আইন অমান্য করায় এবং নিজ দোষ স্বীকার করায় বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ অনুযায়ী বরকে ২৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অর্থদণ্ড তাৎক্ষণিক আদায় করা হয়েছে। পরবর্তী সময়ে বর ও কনে উভয় পক্ষই কনে প্রাপ্ত বয়স্ক (১৮ বছর) না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না মর্মে লিখিত মুচলেকা প্রদান করেন। উপস্থিত স্থানীয় জনসাধারণকে বাল্যবিবাহের কুফল এবং আইনি শাস্তি সম্পর্কে সচেতন করা হয়।

এ বিষয়ে কালুখালী উপজেলা নির্বাহী অফিসার মো. মেজবাহ উদ্দিন বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক অপরাধ। শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে বাল্যবিবাহ প্রতিরোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। তিনি বাল্যবিবাহের তথ্য পেলে দ্রুত উপজেলা প্রশাসনকে অবহিত করার জন্য সবার প্রতি আহ্বান জানান।

দরপত্র ছাড়া জাবির মাঠ সংস্কারের অভিযোগ, তদন্তে ৪ সদস্যের কম…
  • ২৭ আগস্ট ২০২৬
বিএমইউর অনকোলজি বিভাগে বৈজ্ঞানিক প্রবন্ধ ও অ্যাবস্ট্রাক্ট ল…
  • ২৭ আগস্ট ২০২৬
মির্জা ফখরুল রাষ্ট্রপতি, সংসদে সংসদ নেতার পাশের আসনে সালাহউ…
  • ২৭ আগস্ট ২০২৬
টেলিটক বাংলাদেশ লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন ১৫ স…
  • ২৭ আগস্ট ২০২৬
‎জাবি অধ্যাপকের কক্ষে সাড়ে ৫ ফুটের সাপ, পরে যা হলো
  • ২৭ আগস্ট ২০২৬
বাংলাদেশকে টপকাতে পারল না ভারত, ফাইনালে উঠতে কী করণীয়?
  • ২৭ আগস্ট ২০২৬