মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ে বিভিন্ন গ্রেডে চাকরি, আবেদন আগামীকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত

১৬ অক্টোবর ২০২৬, ০৫:১৮ PM
৩ ক্যাটাগরির পদে ১৬ কর্মী নিয়োগে আবেদন চলছে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ে

৩ ক্যাটাগরির পদে ১৬ কর্মী নিয়োগে আবেদন চলছে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ে © টিডিসি সম্পাদিত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। প্রতিষ্ঠানটি রাজস্ব খাতভুক্ত ৩ ক্যাটাগরির পদে ১৬ কর্মী নিয়োগে ২৩ সেপ্টেম্বর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২৭ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে শুরু হয়েছে—চলবে ১৭ অক্টোবর সন্ধ্যা ৬টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। 

প্রতিষ্ঠানের নাম: মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়;

বিসিএসে ভালো করতে পড়ুন রোড টু বিসিএস

১. পদের নাম: সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর; 

পদসংখ্যা: ৪টি; 

বেতন স্কেল: ২৪,০০০-৫৮,০০০ টাকা (গ্রেড-১৩); 

আবেদনের যোগ্যতা—

*স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;

*সাঁটলিপিতে গতি প্রতি মিনিটে বাংলায় ৪৫ ও ইংরেজিতে ৭০ শব্দ হতে হবে;

*কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ হতে হবে;

আরও পড়ুন: বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে ১০ ক্যাটাগরিতে কর্মকর্তা-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ২২ নভেম্বর পর্যন্ত

২. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক; 

পদসংখ্যা: ৪টি; 

বেতন স্কেল: ২১,৯০০-৫২,৯০০ টাকা (গ্রেড-১৬);

আবেদনের যোগ্যতা—

*উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

*কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দ হতে হবে;

আরও পড়ুন: বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে ৩৯ কর্মকর্তা-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ৭ নভেম্বর পর্যন্ত

৩. পদের নাম: অফিস সহায়ক; 

পদসংখ্যা: ৮টি; 

বেতন স্কেল: ২০,০০০-৪৮,৪০০ টাকা (গ্রেড-২০);

আবেদনের যোগ্যতা: মাধ্যমিক স্কুল সাটিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

প্রার্থীর বয়স: ১৮-৩২ বছরের মধ্যে (১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে) হতে হবে;

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে সংশ্লিষ্ট পদে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন; 

আবেদন ফি—

টেলিটক প্রিপেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ আবেদন ফি বাবদ ১ ও ২ নম্বর পদের জন্য ১১২ টাকা এবং ৩ নম্বর পদের জন্য ৫৬ টাকা অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে;

আবেদনের শেষ সময়: আগামী ১৭ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৬টা;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অফিশিয়াল ওয়েবসাইট

কুমিল্লা মহানগরী জামায়াতের কমিটি বিলুপ্ত, ভেঙে দেয়া হলো ‘ইম…
  • ১৬ অক্টোবর ২০২৬
ফের আটক ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে
  • ১৬ অক্টোবর ২০২৬
ফল প্রকাশ পর্যন্ত পুরো বিষয় পর্যবেক্ষণ করবেন ক্রীড়া প্রতিমন…
  • ১৬ অক্টোবর ২০২৬
কারিগরি শিক্ষাকে কর্মসংস্থানমুখী করতে বৈশ্বিক সহযোগিতা চান …
  • ১৬ অক্টোবর ২০২৬
রাবি শিক্ষার্থীর প্রাইভেট কারের চাপায় রিকশাচালকের মৃত্যু, আ…
  • ১৬ অক্টোবর ২০২৬
জাতীয় পুষ্টি পরিষদের মহাপরিচালক হলেন ডা. মজিবুর রহমান
  • ১৬ অক্টোবর ২০২৬