বাংলাদেশ বিমান বাহিনীতে ৩৪ পদে বিশাল নিয়োগ

২১ আগস্ট ২০২৬, ০৩:৩৩ PM
বাংলাদেশ বিমান বাহিনী

বাংলাদেশ বিমান বাহিনী © টিডিসি ফাইল ফটো

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ বিমান বাহিনী। প্রতিষ্ঠানটিতে বেসামরিক পদে মোট ৩৪টি ক্যাটাগরিতে বিভিন্ন সংখ্যক জনবল নিয়োগ দেওয়া হবে। এসব পদে প্রকৃত যোগ্যতাসম্পন্ন বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে।

আগ্রহী প্রার্থীদের আগামী ১২ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে আবেদন করতে হবে।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ বিমান বাহিনী সদর দপ্তর (বেসামরিক পদ)

পদের নাম, বেতন স্কেল ও যোগ্যতা:

১. ধর্মীয় শিক্ষক 
পদসংখ্যা: ১

শিক্ষাগত যোগ্যতা: ফাজিল পাস (স্নাতক) অথবা সমমান। ধর্মীয় বিষয়ে দক্ষ হতে হবে।

বেতন স্কেল: গ্রেড-১০ (১৬,০০০-৩৮,৬৪০ টাকা)।

২. কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ১

শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি। 

বেতন স্কেল:গ্রেড-১৩ (১১,০০০-২৬,৫৯০ টাকা)।

৩. স্টেনোটাইপিস্ট-কম-কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ৫

শিক্ষাগত যোগ্যতা: দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক বা সমমান পাস। সাঁটলিপিতে বাংলায় ৪৫ ও ইংরেজিতে ৭০ শব্দ এবং টাইপিংয়ে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দের গতি থাকতে হবে।

বেতন স্কেল: গ্রেড-১৪ (১০,২০০-২৪,৬৮০ টাকা)।

৪. লাইব্রেরিয়ান 
পদসংখ্যা: ১

শিক্ষাগত যোগ্যতা:লাইব্রেরি সায়েন্সে ডিপ্লোমা বা সমমানের ডিগ্রি।

বেতন স্কেল: গ্রেড-১৪ (১০,২০০-২৪,৬৮০ টাকা)।

৫. ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট 
পদসংখ্যা: ২

শিক্ষাগত যোগ্যতা: রসায়ন বা পদার্থবিদ্যায় স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশনে দক্ষতা।

বেতন স্কেল: গ্রেড-১৪ (১০,২০০-২৪,৬৮০ টাকা)।

৬. ড্রাফটসম্যান গ্রেড-৩ 
পদসংখ্যা: ১

শিক্ষাগত যোগ্যতা: সিভিল বা মেকানিক্যাল ড্রাফটসম্যানশিপে ন্যূনতম ২ বছরের সার্টিফিকেট কোর্স সম্পন্ন।

বেতন স্কেল: গ্রেড-১৫ (৯,৭০০-২২,৪৯০ টাকা)।

৭. মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার (এমটিডি)
পদসংখ্যা: ২৪

শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি/জেএসসি/এসএসসি বা সমমান পাস। বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ ভারী যানবাহন চালনায় অভিজ্ঞতা।

বেতন স্কেল: গ্রেড-১৬ (৯,৩০০-২২,৪৯০ টাকা)।

৮. মিস্ত্রি ক্লাস-১ (ওয়্যারলেস ফিটার)
পদসংখ্যা: ৮

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাস এবং জেনারেল মেকানিক্স/মেকানিস্ট/রেডিও/টিভি/ইলেকট্রিক্যাল ট্রেড কোর্স।

বেতন স্কেল: গ্রেড-১৬ (৯,৩০০-২২,৪৯০ টাকা)।

৯. অফিস সহকারী-কম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ৩

শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক বা সমমান পাস। টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দের গতি।

বেতন স্কেল: গ্রেড-১৬ (৯,৩০০-২২,৪৯০ টাকা)।

১০. স্টোরম্যান
পদসংখ্যা: ৩

শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক বা সমমান পাস। কম্পিউটার ব্যবহারে দক্ষতা।

বেতন স্কেল: গ্রেড-১৬ (৯,৩০০-২২,৪৯০ টাকা)।

১১. ক্যাটারিং অ্যাসিস্ট্যান্ট 
পদসংখ্যা: ১

শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক বা সমমান পাস এবং ক্যাটারিংয়ে ট্রেড কোর্স।

বেতন স্কেল: গ্রেড-১৬ (৯,৩০০-২২,৪৯০ টাকা)।

১২. ফায়ার ফায়টার 
পদসংখ্যা: ৭

শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমান পাস। ফায়ার ফাইটিংয়ে প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। শারীরিক গঠন ভালো হতে হবে।

বেতন স্কেল: গ্রেড-১৭ (৯,০০০-২১,৮০০ টাকা)।

১৩. মিস্ত্রি ক্লাস-২ (আর্মামেন্ট মেকানিক)
পদসংখ্যা: ১

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পাস এবং সংশ্লিষ্ট ট্রেড কোর্স।

বেতন স্কেল: গ্রেড-১৭ (৯,০০০-২১,৮০০ টাকা)।

১৪. মিস্ত্রি ক্লাস-২ (জেনারেল মেকানিক)

পদসংখ্যা: ৪

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পাস এবং ট্রেড কোর্স।

বেতন স্কেল: গ্রেড-১৭ (৯,০০০-২১,৮০০ টাকা)।

১৫. মিস্ত্রি ক্লাস-২ (ইলেকট্রিক মেকানিক)
পদসংখ্যা: ৩

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পাস এবং ইলেকট্রিক্যাল ট্রেড কোর্স।

বেতন স্কেল: গ্রেড-১৭ (৯,০০০-২১,৮০০ টাকা)।

১৬. মিস্ত্রি ক্লাস-২ (মেকানিক্যাল ট্রান্সপোর্ট মেকানিক)
পদসংখ্যা: ২

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পাস এবং অটোমেকানিক্স/মেকানিস্ট ট্রেড কোর্স।

বেতন স্কেল: গ্রেড-১৭ (৯,০০০-২১,৮০০ টাকা)।

১৭. মিস্ত্রি ক্লাস-২ (ইনস্ট্রুমেন্ট মেকানিক)
পদসংখ্যা: ১

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পাস এবং সংশ্লিষ্ট ট্রেড কোর্স।

বেতন স্কেল: গ্রেড-১৭ (৯,০০০-২১,৮০০ টাকা)।

১৮. মিস্ত্রি ক্লাস-২ (মেটাল ওয়ার্কার)
পদসংখ্যা: ১

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পাস এবং মেটাল ট্রেড কোর্স।

বেতন স্কেল: গ্রেড-১৭ (৯,০০০-২১,৮০০ টাকা)।

১৯. মিস্ত্রি ক্লাস-২ (ওয়েল্ডার)
পদসংখ্যা: ১

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পাস এবং ওয়েল্ডিং ট্রেড কোর্স।

বেতন স্কেল: গ্রেড-১৭ (৯,০০০-২১,৮০০ টাকা)।

২০. মিস্ত্রি ক্লাস-২ (বাইন্ডার)
পদসংখ্যা: ১

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পাস এবং বুক বাইন্ডিং ট্রেড কোর্স।

বেতন স্কেল: গ্রেড-১৭ (৯,০০০-২১,৮০০ টাকা)।

২১. ট্রেডস্যান (ইলেকট্রিক্যাল মেকানিক)
পদসংখ্যা: ৭

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পাস এবং ইলেকট্রিক্যাল ট্রেডে ১ বছরের অভিজ্ঞতা।

বেতন স্কেল:গ্রেড-২০ (৮,২৫০-২০,০১০ টাকা)।

২২. ট্রেডসম্যান (মেকানিক্যাল ট্রান্সপোর্ট মেকানিক)
পদসংখ্যা: ৪

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পাস এবং মেকানিস্ট/অটো মেকানিক্স ট্রেডে ১ বছরের অভিজ্ঞতা।

বেতন স্কেল: গ্রেড-২০ (৮,২৫০-২০,০১০ টাকা)।

২৩. ট্রেডসম্যান (ওয়্যারলেস মেকানিক)
পদসংখ্যা: ৪

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পাস এবং সংশ্লিষ্ট বিষয়ে ১ বছরের অভিজ্ঞতা।

বেতন স্কেল: গ্রেড-২০ (৮,২৫০-২০,০১০ টাকা)।

২৪. ট্রেডসম্যান (গ্রাউন্ড সিগন্যালার)
পদসংখ্যা: ১

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পাস এবং সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা।

বেতন স্কেল: গ্রেড-২০ (৮,২৫০-২০,০১০ টাকা)।

২৫. ট্রেডসম্যান (মেটাল ওয়ার্কার)
পদসংখ্যা: ২

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পাস এবং সংশ্লিষ্ট ট্রেডে ১ বছরের অভিজ্ঞতা।

বেতন স্কেল: গ্রেড-২০ (৮,২৫০-২০,০১০ টাকা)।

২৬. ট্রেডসম্যান (কার্পেন্টার)
পদসংখ্যা: ৪

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পাস এবং কার্পেন্ট্রি ট্রেডে ১ বছরের অভিজ্ঞতা।

বেতন স্কেল: গ্রেড-২০ (৮,২৫০-২০,০১০ টাকা)।

২৭. ট্রেডসম্যান (পেইন্টার)
পদসংখ্যা: ৪

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পাস এবং সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা।

বেতন স্কেল: গ্রেড-২০ (৮,২৫০-২০,০১০ টাকা)।

আরও দেখুন: জনবল নিয়োগ দিচ্ছে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

২৮. ট্রেডসম্যান (ব্ল্যাকস্মিথ)
পদসংখ্যা: ১

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পাস এবং ব্ল্যাকস্মিথ ট্রেডে ১ বছরের অভিজ্ঞতা।

বেতন স্কেল: গ্রেড-২০ (৮,২৫০-২০,০১০ টাকা)।

২৯. বেলুন মেকার 
পদসংখ্যা: ১

শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিভাগে এইচএসসি বা সমমান পাস।

বেতন স্কেল: গ্রেড-২০ (৮,২৫০-২০,০১০ টাকা)।

৩০. অফিস সহায়ক
পদসংখ্যা: ১

শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমান পাস।

বেতন স্কেল: গ্রেড-২০ (৮,২৫০-২০,০১০ টাকা)।

৩১. লস্কর 
পদসংখ্যা: লস্কর- ৭, বার্ড শুটার- ১, ফায়ার ফাইটার- ৪, অ্যান্টি-ম্যালেরিয়া- ৪, ওয়ার্ড বয়- ১।

শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমান পাস। (ফায়ার ফাইটার পদে প্রশিক্ষণপ্রাপ্তরা অগ্রাধিকার পাবেন)।

বেতন স্কেল: গ্রেড-২০ (৮,২৫০-২০,০১০ টাকা)।

৩২. বাবুর্চি , মেস ওয়েটার , ওয়াশার ম্যান, মালি, সহকারী বাবুর্চি, ওয়াচম্যান, পরিচ্ছন্নতাকর্মী, আয়া
পদসংখ্যা: বাবুর্চি- ৩, মেস ওয়েটার- ১০, ওয়াশার ম্যান- ৪, মালি- ৬, সহকারী বাবুর্চি- ৪, ওয়াচম্যান- ৪২, পরিচ্ছন্নতাকর্মী- ১২, আয়া- ১।

শিক্ষাগত যোগ্যতা: জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি)/অষ্টম শ্রেণি বা সমমান পাস। (বাবুর্চি ও মালি পদে ১ বছরের অভিজ্ঞতা অগ্রাধিকারযোগ্য)।

বেতন স্কেল: গ্রেড-২০ (৮,২৫০-২০,০১০ টাকা)।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে হবে। ডাকযোগে বা হাতে হাতে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। 

আবেদন ফি: ১ থেকে ১০ নং পদের জন্য ২০০/- টাকা, ১১ থেকে ২৮ নং পদের জন্য ১০০/- টাকা এবং ২৯ থেকে ৩৪ নং পদের জন্য ৫০/- টাকা নির্ধারিত অনলাইন সার্ভিস চার্জসহ টেলিটক বা অন্যান্য পেমেন্ট গেটওয়ের মাধ্যমে প্রদান করতে হবে।

আবেদনের সময়সীমা: ২৩ আগস্ট ২০২৬ সকাল ১০:০০ টা থেকে শুরু হয়ে ১২ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ৫:০০ টা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।

আবেদনের যোগ্যতা, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে দেখুন। 

সূত্র: বাংলাদেশ বিমান বাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি।

হত্যার পর ঢামেকে ফেলে যাওয়া লাশটি গৃহকর্মীর, স্বামী-শ্বশুরস…
  • ২১ আগস্ট ২০২৬
স্কুলের বাথরুম থেকে হাত-পা-মুখ বাঁধা অবস্থায় নবম শ্রেণির ছা…
  • ২১ আগস্ট ২০২৬
তামিম-মুশফিকের চোট নিয়ে যা বললেন অধিনায়ক শান্ত
  • ২১ আগস্ট ২০২৬
বিদ্যুৎ সক্ষমতা আছে, তবু কেন সংকট কাটছে না বাংলাদেশে?
  • ২১ আগস্ট ২০২৬
মাজার থেকে বঙ্গভবন- যে ইতিহাস কয়েক শতকের
  • ২১ আগস্ট ২০২৬
প্রথম টেস্ট হারের পর দলে পরিবর্তন আনল অস্ট্রেলিয়া, দেখুন এক…
  • ২১ আগস্ট ২০২৬