অডিটর নিয়োগ দেবে বাংলাদেশ স্কাউটস, আবেদন ৩ সেপ্টেম্বর পর্যন্ত

১৯ আগস্ট ২০২৬, ১০:০৩ PM
অডিটর নিয়োগে আবেদন চলছে বাংলাদেশ স্কাউটসে

অডিটর নিয়োগে আবেদন চলছে বাংলাদেশ স্কাউটসে © টিডিসি সম্পাদিত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ স্কাউটস, জাতীয় সদর দফতর। প্রতিষ্ঠানটি ‘অডিটর’ পদে কর্মকর্তা নিয়োগে ১৮ আগস্ট প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন চলবে ৩ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্দিষ্ট সময়ের মধ্যে নির্ধারিত ফরমে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ স্কাউটস;

পদের নাম: অডিটর;

পদসংখ্যা: নির্ধারিত নয়; 

চাকরির ধরন: পূর্ণকালীন (স্থায়ী);

বেতন স্কেল: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবে;

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

আরও পড়ুন: সহকারী পরিচালক ও সহকারী প্রোগ্রামার নিয়োগে বিজ্ঞপ্তি বাংলাদেশ স্কাউটসে, আবেদন ১৭ সেপ্টেম্বর পর্যন্ত

আবেদনের যোগ্যতা—

*সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে;

*অডিট ফার্ম/কোম্পানি রেজিষ্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে;

*ট্রেড লাইসেন্স থাকতে হবে;

*ভ্যাট রেজিষ্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে;

*টিন সার্টিফিকেট থাকতে হবে;

*৩টি ভিন্ন প্রতিষ্ঠান থেকে অডিট সম্পন্নের প্রত্যয়নপত্র থাকতে হবে;

আরও পড়ুন: কর কমিশনারের কার্যালয়ে বিভিন্ন গ্রেডে ৪৭ পদে চাকরি, আবেদন ১০ সেপ্টেম্বর পর্যন্ত

আবেদন যেভাবে— 

আগ্রহী প্রার্থীদের হস্তলিখিত আবেদনপত্র সংশ্লিষ্ট ঠিকানায় সরাসরি/ডাকযোগে পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে হবে;

আবেদনপত্র পাঠাবেন যে ঠিকানায়— 

'নির্বাহী পরিচালক, বাংলাদেশ স্কাউটস, ৬০, আঞ্জুমান মুফিজুল ইসলাম সড়ক, কাকরাইল, ঢাকা-১০০০' বরাবর আবেদনপত্র পাঠাতে হবে;

আবেদনের শেষ সময়: আগামী ৩ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৫টা;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে ওপরের বিজ্ঞপ্তি দেখুন।

সূত্র: দৈনিক ইত্তেফাক, ১৯ আগস্ট ২০২৬, পৃষ্ঠা ৪

খুলনায় পরপর একই স্থানে দুই যুবককে গুলি করে হত্যা
  • ১৯ আগস্ট ২০২৬
অফিসিয়াল প্যাডে বিএনপি নেতাকে অভিনন্দন বার্তা দিলেন উপাচার্য
  • ১৯ আগস্ট ২০২৬
গাজীপুর জেলা পরিষদে বিভিন্ন পদে চাকরি, আবেদন ৩১ আগস্ট পর্যন…
  • ১৯ আগস্ট ২০২৬
ভাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের
  • ১৯ আগস্ট ২০২৬
ম্যানুয়ালি শুরু হচ্ছে মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন, প্রাধা…
  • ১৯ আগস্ট ২০২৬
ড্যাফোডিল কলেজে শিক্ষক নিয়োগে বড় বিজ্ঞপ্তি, পদ ৯৬, আবেদন ৬ …
  • ১৯ আগস্ট ২০২৬