খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, আবেদন যেভাবে

২১ আগস্ট ২০২৬, ১০:৪৮ AM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন বিষয়ে বিদ্যমান শিক্ষক সংকট নিরসন এবং শিক্ষার গুণগত মানোন্নয়নে বিষয়ভিত্তিক খণ্ডকালীন শিক্ষক পুল গঠনের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশ জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, দক্ষতাভিত্তিক ও কর্মমুখী শিক্ষাদান কার্যক্রম সম্প্রসারণ, তথ্যপ্রযুক্তিনির্ভর শিক্ষা কার্যক্রম জোরদার এবং শিক্ষার্থীদের নিরবচ্ছিন্ন পাঠদান নিশ্চিত করতে এ শিক্ষক পুল গঠন করা হবে।

পাশাপাশি অবসরপ্রাপ্ত যোগ্য ও অভিজ্ঞ শিক্ষক এবং সংশ্লিষ্ট বিষয়ে দক্ষ বিশেষজ্ঞদের জ্ঞান, অভিজ্ঞতা ও দক্ষতাকে কাজে লাগিয়ে শিক্ষার মানোন্নয়নে তাদের সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

অফিস আদেশ অনুযায়ী, শিক্ষক পুলে অন্তর্ভুক্ত হতে আগ্রহী যোগ্য শিক্ষক ও বিশেষজ্ঞদের jobs.nu.ac.bd ওয়েবসাইটে প্রবেশ করে নির্ধারিত Job Title-এ ‘Apply Now’ বাটনে ক্লিক করতে হবে। এরপর User Account তৈরি করে Login-এর মাধ্যমে অনলাইন আবেদন ফরম যথাযথভাবে পূরণ করে আবেদন Submit করতে হবে।

আবেদন জমা দেওয়ার শেষ সময় ১০ সেপ্টেম্বর ২০২৬।

বাসের ধাক্কায় আহত সেই স্কুলছাত্রী আইসিইউতে ৪ ঘণ্টার লড়াই শে…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ফরিদপুরে বাসের ধাক্কায় সাংবাদিক নিহত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
মানিট্রাপ: রাজনীতির সর্বনাশা হাতিয়ার!
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাসের ধাক্কায় স্কুলছাত্রী আহত, ২ ঘণ্টা মহাসড়ক অবরোধ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির নবীন বরণ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ইন্টার্নশিপের সুযোগ জাপানে, আবেদন করতে পারবেন স্নাতক-স্নাতক…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9