৩ পদে ৬ কর্মকর্তা-কর্মচারী নিয়োগে আবেদন চলছে বিআইডিএসে © সংগৃহীত
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস)। প্রতিষ্ঠানটি ৬ থেকে ২০তম গ্রেডে ৩ পদে ৬ কর্মকর্তা-কর্মচারী নিয়োগে ১৭ মে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীরা আগামী ২১ জুনের মধ্যে সংশ্লিষ্ট ঠিকানায় আবেদনপত্র পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান;
১. পদের নাম: প্রোগ্রামার;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা (গ্রেড-৬);
আবেদনের যোগ্যতা—
*কম্পিউটার সায়েন্স/কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বা সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ ৪ বছর মেয়াদি স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;
*সরকারি/স্বায়ত্তশাসিত/আধা স্বায়ত্তশাসিত/সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে সিনিয়র কম্পিউটার অপারেটর/সহকারী প্রোগ্রামার/সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী হিসেবে ন্যূনতম ৪ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে;
প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে;
আরও পড়ুন: যুব উন্নয়ন অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ২৪২, আবেদন শুরু ২৪ মে
২. পদের নাম: গাড়িচালক;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);
আবেদনের যোগ্যতা—
*এসএসসি পাস হতে হবে;
*সুপরিচিত প্রতিষ্ঠানে ড্রাইভার হিসেবে ন্যূনতম ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে;
*হালকা যানবাহন চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্সধারী হতে হবে;
প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে;
আরও পড়ুন: সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ২৭, আবেদন ২০ জুন পর্যন্ত
৩. পদের নাম: অফিস সহায়ক;
পদসংখ্যা: ৪টি;
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০);
আবেদনের যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস হতে হবে;
প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে;
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীদের দরকারি সব কাগজপত্র এবং জীবনবৃত্তান্তসহ (সিভি) আবেদনপত্র সংশ্লিষ্ট ঠিকানায় পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে হবে;
আরও পড়ুন: সুপ্রিম কোর্টে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ২০, আবেদন ১৫ জুন পর্যন্ত
আবেদনপত্র পাঠাবেন যে ঠিকানায়—
প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র ‘সচিব, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস), ই-১৭, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭’ এই ঠিকানায় পৌঁছাতে হবে। খামের ওপর বাঁ পাশে আবেদনকৃত পদের নাম উল্লেখ করতে হবে;
আবেদনের শেষ তারিখ: আগামী ২১ জুন ২০২৬;
আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: বিআইডিএসের অফিশিয়াল ওয়েবসাইট