সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ২৭, আবেদন ২০ জুন পর্যন্ত

২২ মে ২০২৬, ১১:৫৫ AM
৪ পদে ২৭ কর্মী নিয়োগে আবেদন চলছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ে

৪ পদে ২৭ কর্মী নিয়োগে আবেদন চলছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ে © টিডিসি সম্পাদিত

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ১৩ থেকে ২০তম গ্রেডে ৪ পদে ২৭ কর্মী নিয়োগে ১৯ মে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২১ মে সকাল ১০টা থেকে শুরু হয়েছে—চলবে ২০ জুন বিকেল ৪টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ২০ জুনের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়;

১. পদের নাম: সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর;

পদসংখ্যা: ৪টি;

বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩);

আবেদনের যোগ্যতা—

*স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;

*সাঁট-লিপিতে গতি প্রতি মিনিটে বাংলায় ন্যূনতম ৪৫ ও ইংরেজিতে ৭০ শব্দ থাকতে হবে;

*কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় ন্যূনতম ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ থাকতে হবে;

*কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল ও ফ্যাক্স পরিচালনায় অভিজ্ঞতা থাকতে হবে;

আরও পড়ুন: সুপ্রিম কোর্টে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ২০, আবেদন ১৫ জুন পর্যন্ত

২. পদের নাম: কম্পিউটার অপারেটর;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩);

আবেদনের যোগ্যতা—

*বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;

*কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় ন্যূনতম ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ থাকতে হবে;

আরও পড়ুন: অর্থ মন্ত্রণালয়ে বিভিন্ন গ্রেডে চাকরি, আবেদন এইচএসসি-এসএসসি পাসেও

৩. পদের নাম: অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক;

পদসংখ্যা: ৭টি;

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

আবেদনের যোগ্যতা—

*উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

*কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় ন্যূনতম ২০ ও ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে;

*কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিংসহ ই-মেইল ও ফ্যাক্স পরিচালনায় অভিজ্ঞতা থাকতে হবে;

আরও পড়ুন: বন অধিদপ্তরে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ৩৮২, আবেদন সরাসরি-ডাকযোগে

৪. পদের নাম: অফিস সহায়ক;

পদসংখ্যা: ১৫টি;

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০);

আবেদনের যোগ্যতা: এসএসসি পাস হতে হবে;

প্রার্থীর বয়স: ১৮-৩২ বছর (১ মে ২০২৬ তারিখে)। তবে ১ ও ৩ নম্বর পদের বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য;

কর্মস্থল: ঢাকা;

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;

আবেদন ফি—

টেলিটক প্রি-পেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ আবেদন ফি বাবদ ১ থেকে ৩ নম্বর পদের জন্য ১১২ টাকা এবং ৪ নম্বর পদের জন্য ৫৬ টাকা অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে;

আবেদনের শেষ সময়: আগামী ২০ জুন ২০২৬, বিকেল ৪টা;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অফিশিয়াল ওয়েবসাইট

শেষ মিনিটের রোমাঞ্চে পদকের স্বপ্নে বাংলাদেশ
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
হাসপাতালে স্ত্রীর মরদেহ রেখে পালালেন স্বামী
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
শতবর্ষী  ৮ শতাধিক স্কুলের তালিকা করল মাউশি, দেখুন এখানে
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
সুপারভাইজার নিয়োগ দেবে মীনা বাজার, আবেদন ৩০ সেপ্টেম্বর পর্য…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
মহিলা ক্রীড়া সংস্থা ও রাগবি ফেডারেশনের ঐতিহাসিক চুক্তি
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
জ্বালানি ও বিদ্যুৎ সংকট: তীব্র জনভোগান্তি, বড় চ্যালেঞ্জে সর…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬