৫ পদে ৩১ কর্মী নিয়োগ দেবে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ © সংগৃহীত
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। প্রতিষ্ঠানটি ১৩ থেকে ২০তম গ্রেডে ৫ পদে ৩১ কর্মী নিয়োগে ৩ মে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১৪ মে সকাল ১০টা থেকে শুরু হয়ে চলবে ১১ জুন বিকেল ৪টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ১১ জুনের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (অর্থ মন্ত্রণালয়);
১. পদের নাম: সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর;
পদসংখ্যা: ১৬টি;
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩);
আবেদনের যোগ্যতা—
*স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;
*সাঁটলিপিতে গতি প্রতি মিনিটে বাংলায় ন্যূনতম ৪৫ ও ইংরেজিতে ৭০ শব্দ হতে হবে;
আরও পড়ুন: পরমাণু শক্তি কমিশনে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১৩০, আবেদন শুরু ৭ মে
২. পদের নাম: ক্যাশিয়ার;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪);
আবেদনের যোগ্যতা—
*বাণিজ্য বিভাগ থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে;
*কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে;
৩. পদের নাম: ক্যাটালগার;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪);
আবেদনের যোগ্যতা—
*দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;
*কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় ২০ এবং ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে;
আরও পড়ুন: ইসলামিক ফাউন্ডেশনে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ৬৫, আবেদন শুরু ৫ মে
৪. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক;
পদসংখ্যা: ৩টি;
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);
আবেদনের যোগ্যতা—
*এইচএসসি পাস হতে হবে;
*কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় ২০ এবং ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে;
৫. পদের নাম: অফিস সহায়ক;
পদসংখ্যা: ১০টি;
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);
আবেদনের যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;
আরও পড়ুন: মন্ত্রিপরিষদ বিভাগে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ৭৫, আবেদন শুরু ২৯ এপ্রিল
চাকরির ধরন: পূর্ণকালীন (অস্থায়ী);
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়স: ১৮-৩২ বছর (১ মে ২০২৬ তারিখে)। তবে ১ ও ৪ নম্বর পদের বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য;
কর্মস্থল: দেশের যেকোনো স্থানে;
আরও পড়ুন: সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন নিয়োগ দেবে কর্মকর্তা-কর্মচারী, পদ ১২৬, আবেদন শুরু ২৮ এপ্রিল
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;
আবেদন ফি—
টেলিটক প্রিপেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ আবেদন ফি বাবদ ১ থেকে ৪ নম্বর পদের জন্য ১১২ টাকা, ৫ নম্বর পদের জন্য ৫৬ টাকা এবং সব পদে অনগ্রসর শ্রেণির প্রার্থীদের ৫৬ টাকা অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে;
আবেদনের শেষ সময়: আগামী ১১ জুন ২০২৬, বিকেল ৪টা;
আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অফিশিয়াল ওয়েবসাইট