কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমিতে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ২৩, আবেদন শেষ ১০ মে

১৯ এপ্রিল ২০২৬, ০৩:১১ PM
১১ ক্যাটাগরির পদে ২৩ কর্মী নিয়োগে আবেদন চলছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমি, চট্টগ্রামে

১১ ক্যাটাগরির পদে ২৩ কর্মী নিয়োগে আবেদন চলছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমি, চট্টগ্রামে © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অর্থ মন্ত্রণালয়ের অধীনে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমি, চট্টগ্রাম। প্রতিষ্ঠানটি ১১ থেকে ২০তম গ্রেডে ১১ ক্যাটাগরির পদে ২৩ কর্মী নিয়োগে ১৫ এপ্রিল প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১৯ এপ্রিল থেকে শুরু হয়েছে—চলবে ১০ মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ১০ মে তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমি, চট্টগ্রাম;

১. পদের নাম: সুবেদার;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১);

২. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক;

পদসংখ্যা: ৪টি;

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

আরও পড়ুন: বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১১০, আবেদন ডাক-কুরিয়ারযোগে

৩. পদের নাম: ড্রাইভার;

পদসংখ্যা: ৩টি;

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

৪. পদের নাম: হাবিলদার;

পদসংখ্যা: ৩টি;

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

৫. পদের নাম: নার্স;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

আরও পড়ুন: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে বড় নিয়োগ, পদ ১৯৭, আবেদন শুরু ১০ এপ্রিল

৬. পদের নাম: লাইনম্যান ইলেকট্রিশিয়ান;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ৮,৮০০-২১,৩১০ টাকা (গ্রেড-১৮);

৭. পদের নাম: পাম্প অপারেটর;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ৮,৮০০-২১,৩১০ টাকা (গ্রেড-১৮);

৮. পদের নাম: আরমারার;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ৮,৮০০-২১,৩১০ টাকা (গ্রেড-১৮);

আরও পড়ুন: কারা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ৪৭২, আবেদন শেষ ৩০ এপ্রিল

৯. পদের নাম: প্রজেক্টর অপারেটর;

পদসংখ্যা: ২টি;

বেতন স্কেল: ৮,৮০০-২১,৩১০ টাকা (গ্রেড-১৮);

১০. পদের নাম: অফিস সহায়ক;

পদসংখ্যা: ৫টি;

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০);

১১. পদের নাম: বাবুর্চি;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০);

আরও পড়ুন: নৌবাহিনীতে বেসামরিক পদে নিয়োগে বড় বিজ্ঞপ্তি, পদ ১১০, আবেদন এইচএসসি-এসএসসি পাসেই

প্রার্থীর বয়স: ১৮-৩২ বছর (১০ মে ২০২৬ তারিখে)। তবে  ১, ৪ ও ৮ নম্বর পদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৪০ বছর;

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;

আবেদন ফি—

আবেদন ফি বাবদ ১ নম্বর পদের জন্য ১৫০ টাকা, ২ থেকে ৫ নম্বর পদের জন্য ১০০ টাকা, ৬ থেকে ১১ নম্বর পদের জন্য ৫০ টাকা এবং সব গ্রেডের অনগ্রসর নাগরিকদের ৫০ টাকা অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে;

আবেদনের শেষ তারিখ: আগামী ১০ মে ২০২৬;

আবেদনের যোগ্যতা, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমির অফিশিয়াল ওয়েবসাইট

ত্বকী হত্যার বিচার নিশ্চিতে সংসদে নোটিশ দিলেন এমপি
  • ১৯ এপ্রিল ২০২৬
বাংলা দ্বিতীয় পত্র বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ
  • ১৯ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধের ৫০ দিনে ৫০ বিলিয়ন ডলারের তেল হারাল বিশ্ব 
  • ১৯ এপ্রিল ২০২৬
ময়মনসিংহে সংঘর্ষের আশঙ্কায় ১৪৪ ধারা জারি
  • ১৯ এপ্রিল ২০২৬
‘ক্রীড়া কার্ড’ পেলেন আরও ১৭১ জন ক্রীড়াবিদ
  • ১৯ এপ্রিল ২০২৬
কর্ণফুলী গ্রুপ নিয়োগ দেবে এক্সিকিউটিভ, আবেদন শেষ ১৬ মে
  • ১৯ এপ্রিল ২০২৬