বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১১০, আবেদন ডাক-কুরিয়ারযোগে

১৬ এপ্রিল ২০২৬, ০২:৪৫ PM
৬ পদে ১১০ কর্মী নিয়োগ দেবে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড

৬ পদে ১১০ কর্মী নিয়োগ দেবে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড। প্রতিষ্বঠানটির অধীনে উৎপাদনমুখী কর্মসংস্থান কর্মসূচি (পিইপি) প্রকল্পে  ১৩ থেকে ২০তম গ্রেডে ৬ পদে ১১০ কর্মী নিয়োগে ১৫ এপ্রিল প্রকাশ করা হয়েছে এ বিজ্ঞপ্তি। আবেদন করা যাবে আগামী ২৪ মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ২৪ মে তারিখের মধ্যে ডাক অথবা কুরিয়ারযোগে আবেদনপত্র পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে পারবেন। আবেদনপত্রের সঙ্গে নিজ ঠিকানা সম্বলিত ১০ টাকার ডাকটিকিট সমেত ফেরত খাম সংযুক্ত করতে হবে। এছাড়া খামের ওপরে আবেদনকৃত পদের নাম অবশ্যই লিখতে হবে। 

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড;

১. পদের নাম: হিসাব সহকারী;

পদসংখ্যা: ৫টি; 

বেতন: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩); 

আবেদনের যোগ্যতা: বি কম পাস অথবা সমমানের জিপিএ থাকতে হবে;

আরও পড়ুন: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে বড় নিয়োগ, পদ ১৯৭, আবেদন শুরু ১০ এপ্রিল

২. পদের নাম: মাঠ সংগঠক;

পদসংখ্যা: ৮৫টি; 

বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪); 

আবেদনের যোগ্যতা: স্নাতক ডিগ্রি থাকতে হবে;

৩. পদের নাম: নিম্নমান সহকারী কাম-মুদ্রাক্ষরিক (এলডিএ) /কম্পিউটার কাম ক্রেডিট অ্যাসিসটেন্ট (সিসিএ);

পদসংখ্যা: ৭টি;

বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬); 

আবেদনের যোগ্যতা: এইচএসসি পাস হতে হবে;

আরও পড়ুন: কারা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ৪৭২, আবেদন শুর ৯ এপ্রিল

৪. পদের নাম: গাড়িচালক;

পদ সংখ্যা: ২টি; 

বেতন: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫); 

আবেদনের যোগ্যতা: বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ অষ্টম শ্রেণি পাস হতে হবে;

৫. পদের নাম: অফিস সহায়ক/ক্যাশগার্ড/নাইটগার্ড;

পদসংখ্যা: ১০টি; 

বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০); 

আবেদনের যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস হতে হবে;

আরও পড়ুন: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ৬৮, আবেদন এইচএসসি-এসএসসি পাসেও

৬. পদের নাম: ক্লিনার;

পদসংখ্যা: ১টি; 

বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০); 

আবেদনের যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস হতে হবে;

কর্মস্থল: ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ ও শরীয়তপুর;

প্রার্থীর বয়স: ১৮-৩২ বছর (৩০ এপ্রিল ২০২৬ তারিখে);

আরও পড়ুন: নৌবাহিনীতে বেসামরিক পদে নিয়োগে বড় বিজ্ঞপ্তি, পদ ১১০, আবেদন এইচএসসি-এসএসসি পাসেই

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা ১. প্রার্থীর নাম, ২. পিতা/স্বামীর নাম, ৩. মাতার নাম, ৪. জাতীয় পরিচয়পত্রের নম্বর, ৫. যোগ্যতা, অভিজ্ঞতা (যদি থাকে), ৬. এমআইসিআর পে-অর্ডার/ব্যাংক ড্রাফট নম্বর,তারিখ ও ব্যাংকের নাম, ৭. মোবাইল নম্বর উল্লেখ করে লিখিত আবেদনপত্র সংশ্লিষ্ট ঠিকানায় পাঠিয়ে আবেদন করতে পারবেন; 

আবেদনপত্র পাঠাবেন যে ঠিকানায়—

নির্বাহী পরিচালক, উৎপাদনমুখী কর্মসংস্থান কর্মসূচি (পিইপি), বিআরডিবি, এলজিইডি ভবন (৩য় তলা), জেলা পরিষদ চত্বর, কমলাপুর, ফরিদপুর। 

আবেদনের শেষ সময়: ২৪ মে ২০২৬

দরকারি কাগজপত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: পল্লী উন্নয়ন বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইট

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ‌‘কৃত্রিম বুদ্ধিমত্…
  • ১২ জুলাই ২০২৬
ফিফা র‍্যাঙ্কিংয়ের প্রথম চার দল খেলবে সেমিফাইনাল
  • ১২ জুলাই ২০২৬
নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা, কী আছ…
  • ১২ জুলাই ২০২৬
জাতীয় গবেষণা রিপোজিটরি: বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ে গবেষণা সং…
  • ১২ জুলাই ২০২৬
১০ জনের বিরুদ্ধে ১২০ মিনিট খেলে জয় পেল বিশ্ব চ্যাম্পিয়নরা
  • ১২ জুলাই ২০২৬
বিএনপির জাতীয় কাউন্সিলের সম্ভাব্য সময় নির্ধারণ স্থায়ী কমিটি…
  • ১২ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence