বাংলাদেশ নৌবাহিনী নেবে কমিশন্ড অফিসার, আবেদন শেষ আগামীকাল

১৯ জানুয়ারি ২০২৬, ০১:২৩ PM
কমিশন্ড অফিসার নিয়োগে আবেদন চলছে বাংলাদেশ নৌবাহিনীতে

কমিশন্ড অফিসার নিয়োগে আবেদন চলছে বাংলাদেশ নৌবাহিনীতে © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ নৌবাহিনী। সরাসরি কমিশন্ড অফিসার পদে ২০২৬-বি ডিইও ব্যাচের ৪টি শাখায় কর্মকর্তা নিয়োগে নৌবাহিনী প্রকাশ করে এ বিজ্ঞপ্তি। আবেদন শুরু হয়েছে ১৭ ডিসেম্বর ২০২৫ থেকে—চলবে ২০ জানুয়ারি ২০২৬ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ২০ জানুয়ারির মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ নৌবাহিনী;

ব্যাচের নাম: ২০২৬ বি ডিইও;

পদের নাম: কমিশন্ড অফিসার;

১. ইলেকট্রিক্যাল শাখা (পুরুষ)

ক. শিক্ষাগত যোগ্যতা

*সরকার কর্তৃক স্বীকৃত স্বনামধন্য বিশ্ববিদ্যালয় হতে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস/ইলেকট্রিক্যাল ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি থাকতে হবে;

*এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ ন্যূনতম ৪.৫০-সহ বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে জিপিএ ৪ স্কেলে ন্যূনতম ৩ থাকতে হবে। অথবা,

*ইংরেজি মাধ্যমের ক্ষেত্রে ‘ও’ লেভেলে যেকোনো ৩টি বিষয়ে ন্যূনতম ‘এ’ গ্রেড, যেকোনো ৩টি বিষয়ে ন্যূনতম ‘বি’ গ্রেড এবং ‘এ’ লেভেলে যেকোনো ১টি বিষয়ে ন্যূনতম ‘এ’ গ্রেড, যেকোনো ২টি বিষয়ে ন্যূনতম ‘বি’ গ্রেড এবং স্নাতকে (সম্মান) সিজিপিএ ৪ স্কেলে ন্যূনতম ৩ থাকতে হবে; 

খ. নিয়োগ

চূড়ান্ত মনোনয়ন শেষে স্থায়ী কমিশন্ড অফিসার হিসেবে ‘এ্যাক্টিং সাব লেফটেন্যান্ট’ পদে নিয়োগ প্রদান করা হবে।

আরও পড়ুন: বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ দেবে অফিসার ক্যাডেট, চলছে আবেদন

২. শিক্ষা শাখা (বিবিধ বিষয়)-পুরুষ ও মহিলা;

ক. শিক্ষাগত যোগ্যতা

*সরকার কর্তৃক স্বীকৃত স্বনামধন্য বিশ্ববিদ্যালয় হতে নিম্নবর্ণিত বিষয়ে স্নাতকসহ (সম্মান) মাস্টার্স ডিগ্রি থাকতে হবে;

*এসএসসি ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় জিপিএ ন্যূনতম ৪.০০ এবং স্নাতক (সম্মান) ও মাস্টার্স উভয় পরীক্ষায় সিজিপিএ ৪-স্কেলে ন্যূনতম ৩.০০ পেতে হবে। অথবা,

*ইংরেজি মাধ্যমের ক্ষেত্রে ‘ও’ লেভেলে যেকোনো ২টি বিষয়ে ‘এ’ গ্রেড, যেকোনো ৪টি বিষয়ে ‘বি’ গ্রেড এবং ‘এ’ লেভেলে যেকোনো ৩টি বিষয়ে ‘বি’ গ্রেড এবং স্নাতক (সম্মান) ও মাস্টার্স উভয় পরীক্ষায় সিজিপিএ ৪ স্কেলে ন্যূনতম ৩.০০ পেতে হবে। (১) বাংলা (২) ইংরেজি (৩) পদার্থ (৪) রসায়ন (৫) মনোবিজ্ঞান

খ. নিয়োগ

চূড়ান্ত মনোনয়ন শেষে কমিশন্ড অফিসার হিসেবে ‘এ্যাক্টিং সাব লেফটেন্যান্ট’ পদে ৫ বছরের জন্য স্বল্পমেয়াদী কমিশন প্রদান করা হবে। পরবর্তীতে বিধি অনুযায়ী চাকরি বর্ধিত/স্থায়ী করা হবে।

আরও পড়ুন: সৈনিক পদে নিয়োগ দেবে বাংলাদেশ সেনাবাহিনী, আবেদন এসএসসি পাসেই

৩. শিক্ষা শাখা (ইঞ্জিনিয়ার)-পুরুষ ও মহিলা

ক. শিক্ষাগত যোগ্যতা

*সরকার কর্তৃক স্বীকৃত স্বনামধন্য বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং/সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে;

*এসএসসি ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় জিপিএ ন্যূনতম ৪.৫০ থাকতে হবে;

*বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে সিজিপিএ ৪-স্কেলে ন্যূনতম ৩.০০ পেতে হবে। অথবা,

*ইংরেজি মাধ্যমের ক্ষেত্রে ‘ও’ লেভেলে যেকোনো ৩টি বিষয়ে ‘এ’ গ্রেড, যেকোনো ২টি বিষয়ে ‘বি’ গ্রেড এবং ‘এ’ লেভেলে যেকোনো ১টি বিষয়ে ‘এ’ গ্রেড, যেকোনো ২টি বিষয়ে ‘বি’ গ্রেড এবং বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে সিজিপিএ ৪ স্কেলে ন্যূনতম ৩.০০ পেতে হবে;

খ. নিয়োগ

চূড়ান্ত মনোনয়ন শেষে কমিশন্ড অফিসার হিসেবে ‘এ্যাক্টিং সাব লেফটেন্যান্ট’ পদে ৫ বছরের জন্য স্বল্পমেয়াদী কমিশন প্রদান করা হবে। পরবর্তীতে বিধি অনুযায়ী চাকরি বর্ধিত/স্থায়ী করা হবে।

আরও পড়ুন: বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রাণিসম্পদ অধিদপ্তরে, পদ ৪৮৩, সময় বাড়ল আবেদনের

৪. শিক্ষা শাখা (মেডিকেল)-পুরুষ

ক. শিক্ষাগত যোগ্যতা

*সরকার কর্তৃক স্বীকৃত যেকোনো মেডিকেল কলেজ হতে এমবিবিএস ডিগ্রিসহ ইন্টার্নশিপ সম্পন্নকারী হতে হবে;

*এসএসসি ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় জিপিএ ৫ স্কেলে ন্যূনতম ৪.৫০ থাকতে হবে। অথবা,

*ইংরেজি মাধ্যমের ক্ষেত্রে ‘ও’ লেভেলে যেকোনো ৩টি বিষয়ে ‘এ’ গ্রেড, যেকোনো ৩টি বিষয়ে ‘বি’ গ্রেড এবং ‘এ’ লেভেলে যেকোনো ১টি বিষয়ে ‘এ’ গ্রেড, যেকোনো ২টি বিষয়ে ‘বি’ গ্রেড পেতে হবে;

খ. চেম্বার টেস্ট

প্রাথমিক সাক্ষাতকারের পূর্বে প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা ও চেম্বার টেস্টে উত্তীর্ণ হতে হবে;
 
গ. নিয়োগ

চূড়ান্ত মনোনয়ন শেষে কমিশন্ড অফিসার হিসেবে ‘এ্যাক্টিং সাব লেফটেন্যান্ট’ পদে ৫ বছরের জন্য স্বল্পমেয়াদী কমিশন প্রদান করা হবে। পরবর্তীতে বিধি অনুযায়ী চাকরি বর্ধিত/স্থায়ী করা হবে।

আরও পড়ুন: প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে চাকরি, পদ ১৫, আবেদন শুরু ১২ জানুয়ারি

শারীরিক যোগ্যতা (সব শাখা)—

পুরুষের উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, ওজন ৫০ কেজি, বুকের মাপ স্বাভাবিক ৩০ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় ৩২ ইঞ্চি। নারীদের উচ্চতা ৫ ফুট ১ ইঞ্চি, ওজন ৪৬ কেজি, বুকের মাপ স্বাভাবিক ২৮ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় ৩০ ইঞ্চি। উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবেন।

প্রার্থীর বয়স: ১ জুলাই ২০২৬ তারিখে অনূর্ধ্ব ৩০ বছরের মধ্যে হতে হবে (শিক্ষা শাখা) এবং ইলেকট্রিক্যাল শাখার প্রার্থীদের ক্ষেত্রে ২৮ বছর।

বৈবাহিক অবস্থা: বিবাহিত/অবিবাহিত (শিক্ষা শাখা)। তবে ইলেকট্রিক্যাল শাখার প্রার্থীদের অবিবাহিত হতে হবে।

আরও পড়ুন: অর্থ মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ৫৭, আবেদন শেষ ২৬ জানুয়ারি

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;

আবেদনের শেষ তারিখ: আগামী ২০ জানুয়ারি ২০২৬;

আবেদনের যোগ্যতা, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। অথবা, নিচের বিজ্ঞপ্তি দেখুন—

সূত্র: বাংলাদেশ নৌবাহিনীর অফিশিয়াল ওয়েবসাইট

গঙ্গা-পদ্মায় বাড়ছে পানি, কয়েকটি নদীতে সতর্কতার শঙ্কা
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বাসের ধাক্কায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী আহত
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
টেস্ট ক্রিকেটেও তাহলে নিয়মিত হচ্ছেন তাওহীদ হৃদয়?
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বিএসটিআই অনুমোদনহীন পণ্য জব্দ, গোডাউন মালিককে জরিমানা
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
কোরিয়া ট্রেড-ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সিতে ডেভেলপমেন্ট এক্…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সুন্দরবনের জেলেদের খাদ্য সহায়তা দিল সরকার, প্রকৃত জেলেদের ব…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9