তথ্য ও যোগাযোগপ্রযুক্তি অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ৪৯৭, আবেদন এসএসসি পাসেই

১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৭ PM
৪৯৭ অফিস সহায়ক নিয়োগে আবেদন চলছে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি অধিদপ্তরে

৪৯৭ অফিস সহায়ক নিয়োগে আবেদন চলছে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি অধিদপ্তরে © টিডিসি সম্পাদিত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের আওতাধীন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি অধিদপ্তর। প্রতিষ্ঠানটি রাজস্ব খাতভুক্ত ২০তম গ্রেডে ‘অফিস সহায়ক’ পদে ৪৯৭ কর্মী নিয়োগে ১৪ আগস্ট প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১৮ আগস্ট সকাল ১০টা থেকে শুরু হয়েছে—চলবে ১৭ সেপ্টেম্বর বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ১৭ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: তথ্য ও যোগাযোগপ্রযুক্তি অধিদপ্তর;

পদের নাম: অফিস সহায়ক;

পদসংখ্যা: ৪৯৭টি;

বেতন স্কেল: ৮,২৫০- ২০,০১০ টাকা (গ্রেড-২০);

আরও পড়ুন: নন-ক্যাডারে বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করল পিএসসি, পদ ২৮২৫, আবেদন অনলাইনে

প্রার্থীর বয়স: ১৮-৩২ বছর (১৮ আগস্ট ২০২৫ তারিখে);

আবেদনের যোগ্যতা—

*মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

*সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকতে হবে;

আরও পড়ুন: ভূমি মন্ত্রণালয়ে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১২৪, আবেদন অনলাইনে

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;

আবেদন ফি—

টেলিটক প্রিপেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ আবেদন ফি বাবদ ৫৬ টাকা অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে;

আবেদনের শেষ তারিখ: আগামী ১৭ সেপ্টেম্বর ২০২৫, বিকেল ৫টা;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: তথ্য ও যোগাযোগপ্রযুক্তি অধিদপ্তরের অফিশিয়াল ওয়েবসাইট

১২ বছর পর অসুস্থ হয়ে দেশে ফিরেছিলেন ইরাকপ্রবাসী, ডাক্তার দে…
  • ২৮ অক্টোবর ২০২৬
‘প্রধানমন্ত্রী আমাকে মজা করে বলছিলেন, তুমি আবার যাবা আমার স…
  • ২৮ অক্টোবর ২০২৬
স্বামীকে বাঁচাতে নিজের কিডনি দিলেন স্ত্রী
  • ২৮ অক্টোবর ২০২৬
৫৭ বিশ্ববিদ্যালয়ে পর্যায়ক্রমে চালু হবে তৃতীয় ভাষা ইনস্টিটিউ…
  • ২৮ অক্টোবর ২০২৬
পে-স্কেল শিক্ষকদের দরকার, দাবি অ্যাড্রেস করার দায়িত্ব আমার:…
  • ২৭ অক্টোবর ২০২৬
এবারই আরও ২৫ শতাংশ উৎসব ভাতা বাড়ানোর প্রস্তাব করেছিলাম: শিক…
  • ২৭ অক্টোবর ২০২৬