গোপালগঞ্জে শিক্ষার্থীর গলায় ওড়না পেচানো লাশ উদ্ধার

১২ সেপ্টেম্বর ২০২১, ১২:১৮ AM

© প্রতীকী ছবি

গোপালগঞ্জের কোটালীপাড়ায় সুপ্রিয়া বাড়ৈ (৭) নামে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শনিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে কোটালীপাড়া উপজেলার কলাবাড়ি ইউনিয়নের শিমুলবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম।

নিহত সুপ্রিয়া বাড়ৈ একই উপজেলার হাজরাবাড়ী গ্রামের টুকলাল বাড়ৈর মেয়ে। সে শিমুলবাড়ী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, সুপ্রিয়া বাড়ৈ তার মায়ের সঙ্গে মামা বাড়ি থেকে পড়াশোনা করতো। শনিবার সকালে সুপ্রিয়া ঘুম থেকে দেরি করে উঠলে তার মামা অমৃত বল্লভ সুপ্রিয়াকে বকাবকি করে। এর কিছুক্ষণ পর সুপ্রিয়া বাড়ৈকে ঘরের ভেতরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেচিয়ে ঝুলতে দেখা যায়।

পরে পরিবারের লোকজন তাকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুপ্রিয়া বাড়ৈকে মৃত ঘোষণা করেন।

বদলে গেছে এইচএসসির ফল জানার পদ্ধতি, জেনে নিন নতুন নিয়ম
  • ৩১ অক্টোবর ২০২৬
এইচএসসির ফল প্রকাশ অনুষ্ঠান ১১টায়, শিক্ষার্থীরা জানতে পারবে…
  • ৩১ অক্টোবর ২০২৬
বিনা অনুমতিতে জুতাসহ প্রবেশ করুন—ইউএনওর দরজায় স্টিকার ভাইরা…
  • ৩১ অক্টোবর ২০২৬
গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ, তদন্তে বেরিয়ে এ…
  • ৩১ অক্টোবর ২০২৬
প্রথম পোপ হিসেবে হিসেবে যুক্তরাষ্ট্রের নির্বাচনে ভোট দিলেন …
  • ৩১ অক্টোবর ২০২৬
আপত্তিকর ভিডিও ভাইরাল, কপাল পুড়তে পারে এমপি আজিজের
  • ৩১ অক্টোবর ২০২৬