ক্যাম্পাসে সাউন্ড বক্স-মাইক বাজতে নিষেধাজ্ঞা জবি প্রশাসনের

২২ জানুয়ারি ২০২৬, ১১:৩৯ AM
একাডেমিক কার্যক্রম বিঘ্নিত করে এমন কর্মকান্ডে নিষেধাজ্ঞা দিয়েছে জবি প্রশাসন

একাডেমিক কার্যক্রম বিঘ্নিত করে এমন কর্মকান্ডে নিষেধাজ্ঞা দিয়েছে জবি প্রশাসন © সংগৃহীহ ও টিডিসি সম্পাদিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে সাউন্ড বক্স-মাইক বাজানো, খেলাধুলাসহ একাডেমিক কার্যক্রম বিঘ্নিত করে এমন কর্মকান্ডে নিষেধাজ্ঞা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়,  জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সকাল ৮:০০ টা থেকে বিকাল ৪:০০ টা পর্যন্ত সাউন্ড বক্স-মাইক বাজানো, খেলাধুলাসহ এমন কোন কর্মকান্ড করা যাবে না যাতে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা, গবেষণা, একাডেমিক কার্যক্রম ও সার্বিক পরিবেশ বিঘ্নিত হয়।

এছাড়াও, অন্য সময়ে এরূপ কর্মকান্ড পরিচালনার ক্ষেত্রে অবশ্যই কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। বিষয়টি নিশ্চিত করতে সকল বিভাগীয় প্রধান ও অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হলো।

ডিএমপির ২ উপকমিশনারসহ ৯ পুলিশ কর্মকর্তার বদলি
  • ২৬ আগস্ট ২০২৬
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ২ দিন ধরে অনশনে প্রেমিকা
  • ২৬ আগস্ট ২০২৬
মিমি হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই, উঠে এলো চাঞ্চল্যকর তথ্য
  • ২৬ আগস্ট ২০২৬
কুয়েটে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, অনুষ্ঠিত হবে ৩ শহরে
  • ২৫ আগস্ট ২০২৬
রংপুরের সেই কমিশনারের বদলি আরও দুই সপ্তাহ আগেই হয়েছে: পুলি…
  • ২৫ আগস্ট ২০২৬
কু্বির আবাসিক হলে রাতভর শিক্ষার্থীকে র‍্যাগিংয়ের অভিযোগ
  • ২৫ আগস্ট ২০২৬