সিলেটে গাছ লাগিয়ে আন্তর্জাতিক যুবদিবস উদযাপন

১২ আগস্ট ২০২১, ০৭:৫৫ PM
বৃক্ষরোপণ করেছে জলবায়ু বিষয়ক সংগঠন ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস

বৃক্ষরোপণ করেছে জলবায়ু বিষয়ক সংগঠন ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস © টিডিসি ছবি

'দেশের বায়ু দেশের মাটি, গাছ লাগিয়ে করবো খাঁটি' এই শ্লোগানকে সামনে রেখে সিলেটে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বৃক্ষরোপণ করেছে জলবায়ু বিষয়ক সংগঠন ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস, (সিলেট ইউনিট) ও সুরমা ইয়ুথ দল।

বৃহস্পতিবার (১২ আগস্ট) দুপুরে সিলেট নগরীর কুমারপাড়াস্থ কাজী জালাল উদ্দীন উচ্চ বিদ্যালয়ে বনজ,ফলজ,ঔষধি শতাধিক বৃক্ষ রোপণ করা হয়। এতে অর্থায়ন করেছে ইসলামিক রিলিফ বাংলাদেশ।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র এবি এম জিল্লুর রহমান উজ্জ্বল, সিলেট অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ হেলাল, ইসলামিক রিলিফের সিলেট অফিসের আরবান মবিলাইজার রাশেদ আহমদ, ইয়ুথনেট সিলেট জেলা সমন্বয়ক দেলওয়ার হোসেন মান্না, যুগ্ম সমন্বয়ক নাজমুন নাহিদ ও হুরায়রা জেবা, সদস্য সায়মন আহমদ, সিয়াম আহমদ, তামিম আহমদ প্রমুখ।

প্রধানমন্ত্রীর নির্দেশে সরকারিকরণ হচ্ছে ভোলার তিন শিক্ষা প…
  • ০১ আগস্ট ২০২৬
সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদকে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি প…
  • ০১ আগস্ট ২০২৬
শ্রীলঙ্কার সাবেক পুলিশপ্রধানের মৃত্যুদণ্ড
  • ০১ আগস্ট ২০২৬
জৈন্তাপুরে ফের হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী
  • ৩১ জুলাই ২০২৬
রাজউক উত্তরা মডেল কলেজ শিক্ষক নিয়োগ দেবে বিভিন্ন বিভাগে, আব…
  • ৩১ জুলাই ২০২৬
ওটি নেই, শেড নেই, আধুনিক যন্ত্রপাতির সংকট, চ্যালেঞ্জে হাবিপ…
  • ৩১ জুলাই ২০২৬