শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত বাস্তবায়নে ডিসিদের নির্দেশ

০৪ মার্চ ২০২১, ১০:৪২ AM
লোগো

লোগো © সংগৃহীত

করোনা মহামারির কারণে দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আগামী ৩০ মার্চ দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এ বিষয়ে গত ২৭ ফেব্রুয়ারি সরকারি সিদ্ধান্ত নিতে মন্ত্রিপরিষদ বিভাগ আন্তমন্ত্রণালয় বৈঠক আহবান করে।

বুধবার (৩ মার্চ) আন্তমন্ত্রণালয় বৈঠকের সিদ্ধান্ত জেলা প্রশাসকদের (ডিসি) বাস্তবায়নের নির্দেশ দিয়ে এ সংক্রান্ত আদেশ জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

আন্তমন্ত্রণালয় সভার সিদ্ধান্তগুলোর মধ্যে রয়েছে-

১. আগামী ৩০ মার্চ থেকে সাধারণ, মাদ্রাসা ও কারিগরি পর্যায়ের সকল প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। স্বাস্থ্য ও শিক্ষা মন্ত্রণালয় সমন্বিতভাবে শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারীদের টিকা নেওয়ার বিষয়টি আগামী ৩০ মার্চের আগেই সম্পন্ন করবে।

২. কোনও শিক্ষাপ্রতিষ্ঠানের সংস্কার অথবা মেরামতের প্রয়োজন হলে তা ৩০ মার্চের আগেই সম্পন্ন করতে হবে। এ বিষয়ে শিক্ষা প্রকৌশল অধিদফতর, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর, প্রযোজ্য ক্ষেত্রে গণপূর্ত অধিদফতর সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সংস্কার অথবা মেরামতের ব্যবস্থা করবে।

৩. মাঠ পর্যায়ে স্বাস্থ্য অধিদফতর ও পরিবার পরিকল্পনা অধিদফতরের কর্মকর্তা-কর্মচারীরা পর্যায়ক্রমে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করবেন এবং স্বাস্থ্য সুরক্ষা মেনে চলার বিষয়টি মনিটরিং করবেন।

৪. শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর এসএসসি ও শিক্ষার্থীদের ৬০ কর্মদিবস এবং এইচএসসি শিক্ষার্থীদের ৮০ কর্মদিবস পাঠদান করে সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা নেওয়া হবে।

স্কুল ড্রেসে মসজিদে টিকটক ছাত্রীর, টিসি দিল বিদ্যালয়
  • ১১ মে ২০২৬
উন্মুক্ত আলোচনার মাধ্যমেই সিদ্ধান্তে পৌঁছাতে চান ইউজিসি চেয়…
  • ১১ মে ২০২৬
সাহিত্যিক রবীন্দ্রনাথের রাজনৈতিক রবীন্দ্রনাথে ঐতিহাসিক বিবর…
  • ১১ মে ২০২৬
ড্রেন বন্ধ করে ভবন নির্মাণ, অভিযানে ময়মনসিংহ সিটি করপোরেশন
  • ১১ মে ২০২৬
সন্ত্রাসের অভিযোগে বিএনপির এক নেতাকে বহিস্কার
  • ১১ মে ২০২৬
বিশ্বকাপে কেন খেলতে যায়নি বাংলাদেশ, খতিয়ে দেখতে তদন্ত কমিটি
  • ১১ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9