এসএসসি-এইচএসসি পরীক্ষার্থীদের জন্য টেন মিনিট স্কুলের ক্রাশ কোর্স

০২ মার্চ ২০২১, ১২:২৪ PM
ক্রাশ কোর্স

ক্রাশ কোর্স © ফাইল ফটো

চলতি বছরের এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ক্রাশ কোর্স চালু করেছে দেশের বৃহত্তম অনলাইন স্কুল রবি-টেন মিনিট স্কুল। গত সোমবার (১ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, কোভিড-১৯ মহামারির কারণে এ বছরের এইচএসসি ও এসএসসি পরীক্ষার জন্য একটি সংক্ষিপ্ত সিলেবাস ঘোষণা করা হয়েছে। এই সংক্ষিপ্ত সিলেবাসের ফলে পরীক্ষার্থীদের প্রস্তুতির ধরণটাও এবার ভিন্ন। ক্রাশ কোর্সগুলো শিক্ষার্থীদের প্রয়োজনের দিকগুলো মাথায় রেখেই তৈরি করা হয়েছে। পরীক্ষা দুটির জন্য শিক্ষার্থীদের প্রস্তুতি আরো জোরালো করতে কোর্সগুলোতে অন্তর্ভুক্ত করা হয়েছে সংক্ষিপ্ত সিলেবাস, লেকচার, রিসোর্স ও মডেল টেস্ট।

এতে আরও বলা হয়, শিক্ষার্থীরা যাতে স্বাচ্ছন্দ্যে ক্লাস, মডেল টেস্ট, লেকচার শিট এবং সমাধান শিটগুলো পেতে পারেন এজন্য রবি-টেন মিনিট স্কুল একটি ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করেছে। ওয়েব অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে শিক্ষার্থীরা সহজেই কোন কন্টেন্ট পেতে, সরাসরি প্রশিক্ষকদের প্রশ্ন করতে, মডেল টেস্টের সমাধান জমা দিতে এবং ফলাফল জানতে পারবেন।

কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সিথোলের লাল কার্ডে দক্ষিণ আফ্রিকা ১০ জনের
  • ১২ জুন ২০২৬
উদ্বোধনী ম্যাচে এগিয়ে থেকে বিরতিতে মেক্সিকো
  • ১২ জুন ২০২৬
বিশ্বকাপে নেমেই ব্রাজিলের রেকর্ড ভাঙল মেক্সিকো
  • ১২ জুন ২০২৬
বালের্দির বদলি হিসেবে আর্জেন্টিনার বিশ্বকাপ দলে সেনেসি
  • ১২ জুন ২০২৬
২০২৬ বিশ্বকাপের প্রথম গোল: ইতিহাসের পাতায় মেক্সিকোর কিনিয়ো…
  • ১২ জুন ২০২৬
প্রস্তাবিত বাজেট উৎপাদন-বিনিয়োগ ও ব্যবসাবান্ধব: মির্জা ফখরুল
  • ১২ জুন ২০২৬
×