সেপটিক ট্যাংকে মিলল স্কুলছাত্রীর মরদেহ

২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৭ PM
সেপটিক ট্যাংকে মিলল স্কুলছাত্রীর মরদেহ

সেপটিক ট্যাংকে মিলল স্কুলছাত্রীর মরদেহ © সংগৃহীত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পরিত্যক্ত সেপটিক ট্যাংক থেকে নুরমা খাতুন (১৬) নামে দশম শ্রেণির ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার (২২ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার তালুককানুপুর ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নুরমা খাতুন ওই গ্রামের নজরুল ইসলামের মেয়ে এবং স্থানীয় তালতলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। নুরমার বাবা নজরুল ইসলামের অভিযোগ, তার মেয়েকে হত্যা করে সেপটিক ট্যাংকে ফেলে রাখা হয়েছে।

পারিবারিক সূত্র জানায়, দুপুরের দিকে নিজ বাড়ি থেকে নিখোঁজ হন নুরমা। স্বজনরা তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে পুলিশে খবর দেয়। বিকালবেলা প্রতিবেশী হযরত আলীর বাড়ির পাশে পরিত্যক্ত একটি সেপটিক ট্যাংকে নুরমার মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সহযোগিতায় ট্যাংক থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ অনুসন্ধানে পুলিশি তদন্ত শুরু হয়েছে এবং এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

কওমি মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগ, ৯৯৯ নম্বরে ফোনের প…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিবিরের বিরুদ্ধে বিক্ষোভে নাম…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বাসায় অতিরিক্ত বিদ্যুৎ বিল, গালিগালাজ করে ফেসবুকে ভিডিও ছাড়…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
৫ দফা দাবিতে মাভাবিপ্রবির পরিবহন অফিসে তালা, আন্দোলনে শিক্ষ…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ নেদারল্যান্ডসে, করুন আবেদন
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
কলকাতায় ভ্রমণকারী বাংলাদেশিদের জন্য যে নির্দেশনা দিল হাইকমি…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬